আজকের দিনেখেলাবিশ্বভারত

New Zealand-India-Cricket : নিউ জ়িল্যান্ডে ৬ বড় রেকর্ডের সামনে রোহিত-কোহলি, রাত পোহালেই শুরু ওয়ানডে সিরিজ় !

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বুধবার থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে ভারতের। আরও এক বার দেশের জার্সিতে নামবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই সিরিজ়ে দুই তারকার সামনে মোট ৬টি নজির গড়ার সুযোগ রয়েছে। তার মধ্যে রোহিতের সামনে ৫টি এবং কোহলির সামনে ১টি রেকর্ডের হাতছানি।(New Zealand-India-Cricket)

এই সিরিজ়ে রোহিত শর্মার সামনে পাঁচটি বড় মাইলস্টোন রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক ক্রিকেটে ২১ হাজার রানের মাইলফলক থেকে তিনি মাত্র ৩৪৮ রান দূরে আছেন। এখন পর্যন্ত ৫১৭টি আন্তর্জাতিক ম্যাচে ২০,৬৫২ রান করেছেন তিনি, যেখানে ৫২টি শতরান ও ১১৩টি অর্ধশতরান রয়েছে। দ্বিতীয়ত, SENA অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া এই চার দেশের মাটিতে মিলিয়ে তাঁর রান ৪৯৬৪। আর মাত্র ৩৬ রান করলেই তিনি SENA দেশে ৫০০০ রান পূর্ণ করা ভারতের প্রথম ওপেনার হিসেবে ইতিহাস গড়বেন। তৃতীয়ত, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এক দিনের ক্রিকেটে শতরান থাকলেও নিউ জ়িল্যান্ডের মাটিতে এখনও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি রোহিত। এই সিরিজ়ে একটি শতরান করলেই তিনি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের পর চতুর্থ ভারতীয় হিসেবে SENA-র চার দেশেই শতরানের নজির গড়বেন।(New Zealand-India-Cricket)

চতুর্থ রেকর্ডটি হল ছক্কার। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৮১টি ছক্কা মেরেছেন রোহিত। এই সিরিজ়ে আর ১৯টি ছক্কা মারতে পারলেই তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৪০০ ছক্কার অনন্য রেকর্ড গড়বেন, আর ২৬টি ছক্কা মারলে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ ছক্কার মাইলফলকও ছুঁয়ে ফেলবেন। পঞ্চম রেকর্ডটি হল ম্যাচ জয়ে অবদান। ভারত যে সব ম্যাচ জিতেছে, সেই সব ম্যাচে রোহিতের মোট রান ১৪,৮১৭। আর ১৮৩ রান করলেই ভারতের জয়ে তাঁর অবদান হবে ১৫,০০০ রান, যা এর আগে শুধু রিকি পন্টিং, কোহলি ও সচিনই করতে পেরেছেন।

অন্য দিকে, বিরাট কোহলির সামনেও একটি বড় রেকর্ড রয়েছে। নিউ জ়িল্যান্ডের মাটিতে ১১ ম্যাচে ৫১৪ রান করেছেন কোহলি। আর মাত্র ১৩৯ রান করলেই তিনি নিউ জ়িল্যান্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন এবং সচিন তেন্ডুলকরের ১৮ ম্যাচে ৬৫২ রানের রেকর্ড ভেঙে দেবেন।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ় শুধু সিরিজ় জয়ের লড়াই নয়, রোহিত ও কোহলির জন্য ইতিহাসে নিজেদের নাম আরও উজ্জ্বল করার লড়াই। দুই অভিজ্ঞ তারকা ছন্দে থাকলে একাধিক পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেখা শুধু সময়ের অপেক্ষা।(New Zealand-India-Cricket)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *