Madhyamik 2027 : পিছোতে পারে মাধ্যমিক! ২০২৭-এর পরীক্ষাসূচি বদলের প্রস্তাব পর্ষদের, কারণ জানলে চমকাবেন
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা (Madhyamik 2027)। পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পর্ষদ সভাপতি স্কুলশিক্ষা দপ্তরে এই বিষয়ে চিঠি দিয়েছেন, আর এর নেপথ্যে রয়েছে এক জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ কর্মসূচি। (Madhyamik 2027) জানা গিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে জনগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে, যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। এই কর্মকাণ্ডে বিপুল সংখ্যায় স্কুল শিক্ষক (Madhyamik 2027) যুক্ত থাকবেন।
এখানেই তৈরি হয়েছে সংঘাত। এদিকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2027) শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, ঠিক জনগণনার মাঝপথে। তাহলে জনগণনার কাজ করলে কীভাবে স্কুলশিক্ষকরা পরীক্ষক হিসেবে উপস্থিত থাকবেন? (Madhyamik 2027) স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক, পরিদর্শক পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। পরীক্ষায় সব শিক্ষকদের উপস্থিতি থাকলে জনগণনার কাজে ব্যাঘাত ঘটবে, আবার জনগণনায় গেলে পরীক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। ফলে দুই গুরুত্বপূর্ণ কাজেই সমস্যার (Madhyamik 2027) আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
সেজন্যই জনগণনা চলাকালীন মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2027) না রেখে সেটি পিছনোর প্রস্তাব রাখা হয়েছে। পর্ষদ সভাপতি লালু দাস ২ নভেম্বর, মঙ্গলবার স্কুলশিক্ষা দপ্তরের কমিশনারকে চিঠি দিয়ে আগামী বছর ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রস্তাব করেছেন। (Madhyamik 2027)নতুন পরীক্ষার সূচিও আবেদনে রাখা হয়েছে। মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিক ও অন্যান্য প্রবেশিকা, প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনক্ষণের যেন কোনও সংঘাত না হয়, সেদিকেও দৃষ্টি দেওয়া হয়েছে। এই প্রস্তাবের ভবিষ্যৎ এখন স্কুল শিক্ষা দপ্তরের হাতেই। দপ্তর চূড়ান্ত অনুমোদন দিলে তবেই বদলাবে মাধ্যমিকের দিনক্ষণ। তবে দুটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, (Madhyamik 2027) সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
