আজকের দিনেখেলাবিশ্বভারত

Vaibhav-Abhishek : বৈভব-অভিষেককে নিয়ে এশিয়া কাপ জয়ের টার্গেট! ১৩ বছরের খরা কাটাতে শক্তিশালী ভারত ‘এ’ দল ঘোষণা

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ১৩ বছর ধরে কাপ অধরা, গতবার পাকিস্তান-বাংলাদেশের কাছে লজ্জার হার (Vaibhav-Abhishek)। সেই ব্যর্থতা ভুলে এবার রাইজিং স্টার্স এশিয়া কাপ জিততে একেবারে শক্তিশালী দল পাঠাল ভারত। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিংদের নিয়ে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা। দলে সুযোগ পেয়েছেন বাংলার দুই তারকা (Vaibhav-Abhishek) শাহবাজ আহমেদ ও হর্ষিত রানাও।

 

বিসিসিআই সূত্রে খবর, ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় বসছে রাইজিং স্টার্স এশিয়া কাপের আসর (Vaibhav-Abhishek)। এবার টুর্নামেন্ট হবে ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে। ভারত ‘এ’ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। ভারতের গ্রুপ পর্বের সূচি – ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে, ২২ নভেম্বর হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচ এবং ২৪ নভেম্বর আমিরশাহীর বিরুদ্ধে শেষ ম্যাচ (Vaibhav-Abhishek)। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে সেমিফাইনালে। সেমিফাইনাল হবে ২৬ ও ২৭ নভেম্বর, এবং ফাইনাল ২৯ নভেম্বর।

 

এবারের দল নির্বাচনে বড় চমক দিয়েছে নির্বাচকরা (Vaibhav-Abhishek)। ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিলক বর্মাকে এই দলের অধিনায়ক করা হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন করা রজত পাতিদার। তবে সবথেকে বেশি নজর কাড়ছে দুটি নাম – অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী (Vaibhav-Abhishek)। টি-টোয়েন্টিতে দেশের হয়ে ঝড় তোলা অভিষেককে এবার ওয়ানডে ফরম্যাটে পরখ করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী, যিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন, (Vaibhav-Abhishek) তাঁকেও ৫০ ওভারের ক্রিকেটের জন্য তৈরি করা হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দুই তরুণকে এই মঞ্চে সুযোগ দেওয়া হচ্ছে।

 

দলে রয়েছেন ফিনিশার রিঙ্কু সিং, (Vaibhav-Abhishek) দুই উইকেটকিপার ব্যাটসম্যান প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র এবং পেসার প্রিন্স যাদব। বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Vaibhav-Abhishek)। সেপ্টেম্বর থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা বাংলার পেসার হর্ষিত রানাও এই টুর্নামেন্ট দিয়েই কামব্যাক করছেন। (Vaibhav-Abhishek) দলের কোচ হিসেবে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।

 

উল্লেখ্য, গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে (Vaibhav-Abhishek) ভারত ‘এ’ দল গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরেছিল। পরে সেমিফাইনালে বাংলাদেশের কাছে সুপার ওভারে হেরে বিদায় নিতে হয়েছিল (Vaibhav-Abhishek)। ভারত শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সেই ২০১৩ সালে। তাই ১৩ বছরের দীর্ঘ খরা কাটিয়ে কাপ জেতার লক্ষ্যেই এবার একেবারে জাতীয় দলের তারকাদের নিয়ে শক্তিশালী দল পাঠাল বিসিসিআই। এখন দেখার, তিলক-অভিষেক-বৈভবরা (Vaibhav-Abhishek) পারেন কিনা দেশকে ট্রফি এনে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *