Fatakeshto Kali : চোরবাগান থেকে শিক্ষা! কালীপুজোয় ভিড় সামলাতে দ্বিগুণ ভলান্টিয়ার, ফাটাকেষ্ট-সোমেনের পাড়ায় কড়া নিরাপত্তা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফাটাকেষ্টর পাড়া ঘুরে সোমেন মিত্রের পাড়ায় না গেলে কলকাতার কালীপুজো (Fatakeshto Kali) দেখাই অসম্পূর্ণ। চোরবাগানের দুর্ঘটনার ক্ষত মনে রেখে এবার কালীপুজোয় ভিড় সামলাতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে শহর। মূল ভরসা দক্ষ ভলান্টিয়ার আর তাদের বহু বছরের অভিজ্ঞতা। কলকাতার কালীপুজোর (Fatakeshto Kali) মূল কেন্দ্র দুটি – ফাটাকেষ্ট নব যুবক সংঘ এবং আমহার্স্ট স্ট্রিটের সোমেন মিত্রের সাধারণ কালীপুজো কমিটি। মধ্য কলকাতার এই দুই পুজোয় ভিড় সামলানোর কৌশল বহু আগেই শিখিয়ে গিয়েছেন সোমেন-ফাটাকেষ্টরা (Fatakeshto Kali)।
পুজো কমিটির মতে, ভিড় সামলানোর মূল মন্ত্র দক্ষ ভলান্টিয়ার (Fatakeshto Kali)। ফাটাকেষ্ট পুজোর অর্গানাইজিং সেক্রেটারি প্রবন্ধ রায় ওরফে ফান্টা দার কথায়, “পুলিশ আর কত কাজ করবে! তারা তো পাড়া চেনেন না। চেনে ভলান্টিয়াররা। তাঁরাই বরাবর ভিড় নিয়ন্ত্রণ করেন।” এবার দুই পুজোতেই ভলান্টিয়ার (Fatakeshto Kali) প্রায় দ্বিগুণ করা হচ্ছে। শিয়ালদহ হয়ে কলেজ স্ট্রিট দিয়ে আসা ভিড় কেশব সেন স্ট্রিট ও সীতারাম ঘোষ স্ট্রিট (Fatakeshto Kali) হয়ে আমহার্স্ট স্ট্রিটে গিয়ে পড়ে – এটাই ভিড়ের মূল সার্কিট। ফাটাকেষ্টর পুজোয় পরপর দুটি সরু গলি বড় চ্যালেঞ্জ, এবার সেখানে ঠাকুর দেখে ফেরার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকছে।
নিরাপত্তায় থাকছে বাড়তি সিসিটিভি, (Fatakeshto Kali) মাতৃ প্রতিমার জন্য আলাদা নিরাপত্তা, সিভিক ভলান্টিয়ার এবং শেষ স্তরে পুলিশ। অসুস্থ দর্শনার্থীদের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থাও থাকছে। আমহার্স্ট স্ট্রিট পুজোর উদ্যোক্তা রাখাল বেরা ও সুমন রায়চৌধুরি জানিয়েছেন, (Fatakeshto Kali) প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে।
পুজো কমিটির সদস্য অচিন্ত্য লাহার মতে, (Fatakeshto Kali) দুর্গাপুজোর মতো সারা শহর জুড়ে ভিড় হয় না কালীপুজোয়। ভিড় ভাগ হয়ে যায় – উত্তর ২৪ পরগনার বড় অংশ বারাসত-নৈহাটিতে, আসানসোল ও শিলিগুড়িতেও ভিড় ডাইভারসিফায়েড হয়ে যায় (Fatakeshto Kali)। যুবশ্রী পুজোর কর্তা তাপস রায় বলেন, “চোরবাগানের মতো ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি বাজির (Fatakeshto Kali) উপদ্রবেও নজর রাখতে হবে।” ৬ নভেম্বর এই পাড়ার সব পুজোর উদ্বোধন। তার আগেই নিরাপত্তার সব দিক খতিয়ে দেখছে প্রশাসন। পুরনো দাওয়াই আর নতুন প্রযুক্তি মিলিয়ে কালীক্ষেত্র কলকাতা এবার প্রস্তুত নির্বিঘ্নে (Fatakeshto Kali) মায়ের আরাধনার জন্য।
