আজকের দিনেখেলাবিশ্বভারত

Glenn Maxwell : ভাঙা পায়ে ২০১, এবার বিদায়ের পালা! অস্ট্রেলিয়ার জার্সিকে চিরবিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দীর্ঘ ১৪ বছরের যাত্রার ইতি (Glenn Maxwell)। দুটি বিশ্বকাপ-সহ একঝাঁক ট্রফি জিতে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। যদিও তাঁর বিদায়টা স্মরণীয় হল না, কিন্তু ভাঙা পায়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা তাঁর সেই ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস চিরকাল ক্রিকেট ইতিহাসে (Glenn Maxwell) লেখা থাকবে।

 

আন্তর্জাতিক কেরিয়ারে তিন ফরম্যাটেই খেলেছেন ম্যাক্সওয়েল, তবে নজর কেড়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই (Glenn Maxwell)। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী স্পিন বোলিং, দুইয়ের মিশেলে অজি দলে অপরিহার্য হয়ে উঠেছিলেন তিনি। ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে এবং ১৩০টি টি-২০ খেলেছেন তিনি। সবমিলিয়ে ছয় হাজারেরও (Glenn Maxwell) বেশি রান এবং ১৩৬টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। দু’বার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ম্যাক্সি। ২০১৫ সালে দেশের মাটিতে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া স্কোয়াডের অংশ ছিলেন, তারপর ২০২৩ সালে ফের (Glenn Maxwell) বিশ্বকাপ জয়।

 

ওই ২০২৩ বিশ্বকাপেই ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংসগুলির (Glenn Maxwell) মধ্যে একটি খেলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে ৯১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। পায়ের পেশিতে টান ধরে ভাঙা পায়ে প্রায় দাঁড়াতে পারছিলেন না ম্যাক্সওয়েল নিজেও। (Glenn Maxwell) সেখান থেকে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে একাই দলকে জেতান তিনি। সেবার ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে অজিরা, আর সেই জয়ের ভিত গড়ে দিয়েছিল ম্যাক্সওয়েলের ওই লড়াই। ব্যাগি গ্রিন জার্সিতে ম্যাক্সওয়েলের লড়াকু মানসিকতা, ম্যাচ ঘোরানো ইনিংস এবং হাসিমুখের ক্রিকেটকে মিস করবে গোটা ক্রিকেট বিশ্ব (Glenn Maxwell)। আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো আরও কিছুদিন দেখা যাবে ‘বিগ শো’কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *