আজকের দিনেসুস্থ থাকুন

অফিসে একটানা না বসে,করুন ঊর্ধ্ব হস্তাসন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ অফিসে কম্পিউটারের সামনে দীর্ঘ ক্ষণ বসে কাজ। সেই চাপে দু-দন্ড উঠে হাঁটাচলার ও সময় থাকে না। ব্রেক টাইম ছাড়া টানা ৭-৮ ঘন্টা কাজ করে কাঁধে অসহ্য ব্যথা। ঘাড় ও হাতের যন্ত্রণা নিয়েও নাজেহাল অনেকে। দীর্ঘ সময় মাউস ধরে রাখার কারণে কব্জিতে ব্যথাও হয়। আবার অনেক সময় একটানা কাজের ফলে  ঘাড় ও পিঠের পেশিতে চাপ পড়ে বেশি ব্যাথা শুরু হয়।যা পরবর্তীতে স্পন্ডিলাইটিসের মতো সমস্যার কারণ হয়ে উঠতে পারে । তাই কাজ করতে করতে চেয়ারে বসেই কিছু সহজ যোগাসন করে নিতে পারেন।  হাত, কাঁধ ও ঘাড়ের ব্যথা যদি ভোগায়, তা হলে চেয়ারে বসে অভ্যাস করতে পারেন ‘ঊর্ধ্ব হস্তাসন’।

পদ্ধতিঃ

১) চেয়ারে পা ঝুলিয়ে সোজা হয়ে বসুন। পিঠ টানটান থাকবে। মাথা সোজা থাকবে।

২) ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত দু’দিকে ছড়িয়ে দিন।

৩) ১০ সেকেন্ড সে ভাবে রেখে হাত দু’টি ধীরে ধীরে উপরে তুলুন। ওই ভঙ্গিতে আরও ২০ সেকেন্ড থাকতে হবে।

এ বার শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে নিন।

৫) অভ্যাস শেষে চোখ বন্ধ করে আরামদায়ক ভাবে বসে ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস নিন।

৬) ৫-৭টি সেটে আসনটি অভ্যাস করতে হবে। অফিসের ডেস্কে বসেও করতে পারেন।

উপকারিতা:

১) হাতের পেশির ব্যায়াম হবে, ব্যথা কমবে।

২)ঘাড় ও কাঁধের ব্যথা কমবে, স্পন্ডিলাইটিসের ব্যথা সারাতেও আসনটি অভ্যাস করতে পারেন।

৩)নিয়মিত অভ্যাস করলে কব্জির ব্যথাও কমে যাবে।

৪)ফ্রোজেন শোল্ডারের সমস্যাতেও আসনটি করলে উপকার হবে।

৫)উদ্বেগ কমবে, মনঃসংযোগ বাড়বে।

কারা করবেন না?

হাতে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসকের পরামর্শ না নিয়ে আসনটি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *