গ্রীন রুম

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, চোখের জলে বিদায় সুর-সম্রাজ্ঞীকে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ সুরের জগতে নক্ষত্রপতন। চিরঘুমে সুর-সম্রাজ্ঞী আশা ভোঁসলে। রবিবার ১২ এপ্রিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল থেকে রাজনেতিক মহল। সোমবার বিকেল ৪টে নাগাদ গান স্যালুটের মধ্যে দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর আগে চলছে অন্তিম যাত্রার প্রস্তুতি । শেষকৃত্য নির্বিঘ্নে মেটাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মুম্বইকে। শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে, মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এদিন সকাল থেকেই মুম্বইয়ের লোয়ার প্যারেলে জনঅরণ্য। শেষবারের জন্য ‘আশা তাই’কে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন সমগ্র সিনে ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক, ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বরা।
সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাসা গ্র্যান্ডের বাড়িতে জাতীয় পতাকায় মুড়ে শায়িত রাখা হয়েছিল আশা ভোঁসলের দেহ। সেখানেই শ্রদ্ধা জানতে পৌঁছে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, শচীন তেন্ডুলকর, রাকেশ রোশন অনুরাধা পাড়ওয়াল, জ্যাকি শ্রফ, এআর রহমান, তাব্বু, রীতেশ দেশমুখ, শচীন পিলগাঁওগকর, আশুতোষ গোয়ারিকর -সহ আরও অনেকে। বেলা চারটে নাগাদ শিবাজি পার্কে সম্পন্ন হবে কিংবদন্তী শিল্পীর শেষকৃত্য। সেখানে উপস্থিত ছিলেন দেবেন্দ্র ফড়ণবিস। তার প্রাক্কালেই পূর্ণ রাষ্ট্রীয় মর্দাযায় শ্রদ্ধার্ঘ্য জানানো হয় আশা ভোঁসলেকে। শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন শচীন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *