Bishnupur : ট্রাইব্যুনালে ফর্ম জমা দিতে বিষ্ণুপুর মহকুমা শাসকের অফিসে ভিড় সাধারণ মানুষের ……
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :-বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা শাসকের কার্যালয় নির্বাচনী দপ্তরের সামনে সকাল থেকে সাধারণ মানুষের লম্বা লাইন । সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বাদ পড়া ভোটাররা ট্রাইব্যুনালে ফর্ম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। ভোটার তালিকায় সম্পূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে ।
স্থানীয় সূত্রের খবর, যে সকল ভোটাররা এই ট্রাইব্যুনালে ফর্ম জমা দিচ্ছেন তাদের সকলকে এক কপি করে রশিদ দেওয়া হচ্ছে। তবুও ভোটাররা নিশ্চিন্ত হতে পারছেন না । তাদের দাবি ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টটি তাদেরকে আছে অনেকে ভোটও দিয়েছেন অনেকবার আগে তবুও ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে । ২০২৬ বিধানসভা নির্বাচনে তারা ভোট দান করতে চান কিন্তু ভোটার লিস্টে তাদের নাম থাকবে কিনা সেই বিষয়ে তারা এখনো আতঙ্কিত।
প্রসঙ্গত আজ ৬ এপ্রিল চূড়ান্ত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে কমিশনের । এখন দেখার অপেক্ষায় কতজনের নাম এই চূড়ান্ত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ওঠে এবং কত ভোটারের নাম বাদ পড়ে ?
