আজকের দিনেবাংলার আয়না

বিক্ষোভের মুখে দিলীপ ঘোষের গাড়ি , কী কারণে এই পরিস্থিতি ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি। আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রচারে গেলে খড়্গপুরের পুরীগেট এলাকায় দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় উন্মক্ত জনতা । উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি । শেষমেষ পরিস্থিতি সামাল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা ।

কি কারনে এই বিক্ষোভ ? স্থানীয় সূত্রে জানা গেছে এই এলাকায় উচ্চতার জন্য রেল থেকে নোটিশ পাঠানো হয়েছে। বসবাসকারী বাসিন্দাদের অভিযোগ সেই সময়ে বিজেপি নেতাকর্মীদের টিকি পর্যন্ত দেখা যায়নি । এমনকি দিলীপ ঘোষ ও আসেননি । আর ভোটের প্রচারে হাজির হয়েছেন দিলীপ ঘোষ। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ঘটনাকে কেন্দ্র করে ২৭ নম্বর পুরসভার পুরী গেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয় মানুষজন দিলীপ ঘোষের গাড়ির পথ আগলে দাঁড়িয়ে পড়ে । উল্লেখযোগ্য ভাবে এই বিক্ষোভের মধ্যে অনেক মহিলারাও ছিলেন । শেষমেষ কোন মতে বের করে দেওয়া হয় দিলীপ ঘোষের গাড়িকে।

প্রসঙ্গত গত লোকসভা ভোটে বর্ধমান থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে হেরেছিলেন দিলীপ ঘোষ । এবারের বিধানসভা নির্বাচনে তার পুরানো কেন্দ্র খড়গপুর সদর থেকেই তাকে প্রার্থী করেছে দল । টিকিট পেয়েই নিজের সব সিদ্ধ ভঙ্গিতে শাসকদলকে একের পর এক ইস্যুতে নিশানা করে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিন কয়েক আগে প্রচারে বাড়িয়ে তিনি বলেছিলেন তৃণমূলের হাতে মাত্র দুইজন নেতা তারাই ঘুরে ঘুরে ২৯৪ কেন্দ্রে প্রচার করবেন। আর বিজেপির নেতারা নিজের নিজের এলাকায় প্রচার করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *