সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গেল বহু ভোটারের নাম, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি : – বিগত ২৮ শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সর্বপ্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে । তারপরে ৬০ লক্ষের কাছাকাছি সংখ্যক ভোটার ভোটার তালিকায় বিবেচনাধীন ভাবে ছিলেন। তারপর নির্বাচন কমিশন তিনটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে কয়েক ধাপে । তারপরেও অনেকের নাম বাদ যায় । এমনই অভিযোগ তুলে উত্তাল হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত । অবৈধভাবে নাম বাদ দেওয়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে গ্রামবাসীদের একাংশ।
স্থানীয় সূত্রের খবর গ্রামবাসীদের দাবি এই গ্রাম পঞ্চায়েতে অনেক মানুষের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে মোট ১৫ টি বুথ আছে। স্থানীয় মানুষদের অভিযোগ ২১৯ নম্বর বুথে ১৯১ জন ভোটারের নাম বিবেচনাধীন ছিল সেখানে বাদ গেছে ১৮১ জন ভোটারের নাম । এছাড়া ২১৫ নম্বর বুথে ৮০ জন ২২৩ নম্বর বুথে ৫০ জন এবং ২২০ নম্বর বুথে ১৪ জনের নাম বাদ পড়েছে অতিরিক্ত ভোটার তালিকায়। অবিলম্বে ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে হবে এই দাবি তুলে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিশাই মোড়ে দফায় দফায় গ্রামবাসীদের একাংশ তার জ্বালিয়ে বিক্ষোভ দেখান । সূত্রের খবর বাদ দেওয়া নামের তালিকায় সেনাবাহিনী এবং স্বাধীনতা সংগ্রামীদের সদস্যের নাম রয়েছে ।
এস আই আর প্রক্রিয়া ঘিরে গোটা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এখনো সেই অশান্তি বিদ্যমান। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নির্বাচনের আগের দিন পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় উঠবে, তারা ভোট দিতে পারবেন । তবুও দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে।
