আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

রবিবাসরীয় দিনে রায়দিঘি বিধানসভায় জোরদার প্রচার তৃণমূলের, প্রার্থীর সমর্থনে বিশাল বাইক মিছিল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি :- রাজ্যজুড়ে বেজে গিয়েছে নির্বাচনের দামামা । কংগ্রেস বাদে সমস্ত রাজনৈতিক দলের অধিকাংশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে । ডান বাম সব পক্ষই রাজ্য জুড়ে জোড় কদমে প্রচার নেমে পড়েছে । ব্যতিক্রম নয় রায়দীঘিও । এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাপস মন্ডলকে। তারই সমর্থনে দলীয় কর্মী সমর্থকরা আজ ২৯ শে মার্চ বিশাল একটি বাইক মিছিল বার করে।

স্থানীয় সূত্রের খবর, রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর অঞ্চলে বিশাল বাইক র‍্যালিটি সূচনা হয়। জানা যাচ্ছে ছাতুয়া থেকে বাঁশ পোল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে বাইক মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিল প্রায় পাঁচশত বাইক। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতৃত্ব এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। গোটা রাস্তা জুড়ে দলীয় পতাকা স্লোগান এবং বিশাল জনসমাগম নিয়ে কার্যত উৎসবের পরিবেশ। রাস্তায় দু’পাশে থাকার জনগণ তৃণমূলের প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

রায়দিঘি বিধানসভা কেন্দ্রটি একদা সিপিএমের দুর্গ ছিল । রাজ্যে পালা বদলের পর ২০১১ সালে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক নির্বাচিত হন তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায় । ২০১৬ সালেও টলিউডের এই অভিনেত্রী বিধায়ক থাকেন । ২০২১ এর বিধানসভা নির্বাচনে দেবশ্রী রায় তৃণমূলের থেকে দূরত্ব বাড়ালে দল প্রার্থী করে সেবার অলোক জলদাতাকে । একুশে তিনি জয়ী হন । এবার 2026 এর নির্বাচনে আবার প্রার্থী বদল করে তৃণমূল । তাপস মন্ডলকে প্রার্থী করা হয় ।

এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির থেকে নির্বাচনে লড়ছেন পলাশ রানা, এবং বামফ্রন্ট শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কান্তি গাঙ্গুলী পুত্র সাম্য গাঙ্গুলী। এবার দেখার অপেক্ষায় রায়দিঘির মানুষ কাদের পক্ষে রায়দান করেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *