আজকের দিনেবিশ্ব

আবুধাবিতে আছড়ে পড়লো ব্যালেস্টিক মিসাইলের অংশ, জখম এক ভারতীয়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত চার সপ্তাহ জুড়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চলছে। এরই মধ্যে গতকাল সোমবার ২৩ শে মার্চ আবুধাবির আল-সাওয়ামেখ এলাকায় ঘটে গেল এক দুর্ঘটনা । ব্যালেস্টিক মিসাইল এর ধ্বংসাবশেষ এসে পড়ার কারণে একজন ভারতীয় নাগরিক এর জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত ২২ শে মার্চ সংযুক্ত আরব আমিরশাহীর এয়ার ডিফেন্স সিস্টেম ইরান থেকে ছোড়া চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫ টি মনুষ্যবিহীন জানকে প্রতিহত করে। সেই ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষ নিচে পড়ে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে খবর। আবুধাবি মিডিয়া অফিসের পক্ষ থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে । সূত্রের খবর যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশের ১৬০ জন বিদেশি নাগরিক আহত হয়েছেন । এবং ইতিমধ্যে এই সংকটের কারণে ছয় জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে খবর। ঘটনা ঘটা মাত্রই নিরাপত্তা আধিকারিকরা সেখানে পৌঁছে যায় । এবং দ্রুত উদ্ধার কার্য চালানো হয় । এই সময় স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের প্রতি বিশেষ বার্তা দিয়েছে । গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে একইসঙ্গে শুধুমাত্র সরকারি তথ্যসূত্রের উপর ভরসা রাখতে বলা হয়েছে । ঘটনায় ওই অঞ্চলের স্থানীয় মানুষদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ।

বিগত ২৮ শে ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ শুরু হয়েছে । উত্তপ্ত পরিস্থিতি চতুর্থ সপ্তাহে অতিক্রম করলেও এই সংঘাত থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না । গোটা বিশ্বের শেয়ারবাজারে এর প্রভাব পড়েছে । এখনো পর্যন্ত সরকারি সূত্র অনুযায়ী দুই হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এই সংঘাতের কারণে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *