আজকের দিনেতিলোত্তমা

আরজি করে শৌচালয়ে যাওয়ার পথে মৃত্যু, কি বলছে ময়না তদন্তের রিপোর্ট ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আরজি করে লিফট বিপর্যয়ের অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ এখনো কাটেনি। এরই মধ্যে গতকাল ২২শে মার্চ শৌচালয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছিল ৬০ বছর বয়সী বিশ্বজিৎ সামন্তের। দেহ তার ময়না তদন্তে পাঠানো হয়েছিল । কি বলছে সেই রিপোর্ট ?

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে প্রাথমিক অনুমানের দিকেই আর যত সিলমোহর পড়েছে । জানা গেছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওরের কারণে বিশ্বজিৎ সামন্ত এর মৃত্যু হয়েছে । অটোপসি সার্জেন জানান তার হিট যন্ত্র ও সাজযন্ত্র একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিল ।

গত রবিবার মাঝরাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে। তাঁর নাক ও মুখ দিয়ে রক্তপাত হচ্ছিল। শ্বাসকষ্টও হচ্ছিল তার। দ্রুত ট্রমা কেয়ারে তাঁর চিকিৎসা শুরু হয়। কর্তব্যরত চিকিৎসকের চিকিৎসায় তিনি কিছুটা সুস্থও হন ।

বিপত্তি বাধে ভোর ৪টা ৫৫ মিনিট নাগাদ। মৃতের পরিবারের অভিযোগ, শৌচালয়ে যেতে চেয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু ট্রমা কেয়ার সেন্টারের ফ্লোরে কোনও শৌচালয় ছিল না। অভিযোগ, তাই তাঁকে বাইরের শৌচালয় ব্যবহার করতে বলেন চিকিৎসকরা। বাধ্য হয়ে হেঁটে হেঁটে সেখানেই যেতে হয় তাঁকে। সেখানে আচমকা তিনি পড়ে যান। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *