War- Iran-US : ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে অবিশ্বাস্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের !
কিউ ইন্ডিয়া বাংলা :- ভয়ংকর হামলা চালালো ইরান । বিশ্বকে চমকে দিয়ে ৪০০০ কিমি দূরের মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা তেহরানের। যুদ্ধের আবহে এবার নয়া মোড়।
এবার ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একটি যৌথ সামরিক ঘাটে লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রসঙ্গত দিয়েগো গার্সিয়া ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ। ইরান থেকে এই দ্বীপে দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার । এতদিন যাবত খবর ছিল ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দুই হাজার কিলোমিটার। তবে এই হামলার পরে বোঝা গেল ইরানের কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র আছে যা সম্পর্কে বাকি বিশ্ব এখনো জানতেই পারেনি । এই হামলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বড়সড়ো বার্তা দিতে চেয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ঘাঁটি আর তাদের নাগালের বাইরে নয় তারা পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছে। এর ফলে আমেরিকা ও ব্রিটেন কে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরো দক্ষিণে সরাতে হবে ।
প্রসঙ্গত বিগত শনিবার ইরানের ওপর হামলা চালিয়েছিল ইজরায়েল। নেতানিয়াহু র দেশের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে ইরান পাল্টা হামলা করে । যার জেরে তেজস্ক্রিয় বিকিরণ না ছড়ালেও শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছিলেন । এবার দূরে ঘাঁটিতে হামলা করল ইরান । যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসেও পরিস্থিতির শান্ত হওয়ার বদলে ভৌগোলিক বিস্তৃতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
