বাংলার আয়নাআজকের দিনেভারত

বাংলার ১৫ আইপিএসকে ভিন রাজ্যে ভোটের দায়িত্বে পাঠালো কমিশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের ১৫ জন আই পি এস অফিসার কে অন্য রাজ্যে ভোটে পর্যবেক্ষক করে পাঠানো সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । আইপিএস এর সেই তালিকায় রয়েছেন একাধিক কমিশনারেটর পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপার। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে ১৫ জনের তালিকায় রয়েছেন মুরলিধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজা, আলোক বাজারিয়া, ইন্দিরা মুখোপাধ্যায়ের মত হেভি ওয়েট নাম । কমিশনের নির্দেশে এই ১৫ জন আইপিএসকে কেরল ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

কমিশনের এই তালিকায় রয়েছেন রশিদ মুনির খান, সন্দ্বীপ কাররা, প্রিয়ব্রত রায় ,প্রবীণ কুমার ত্রিপাঠি, ধৃতিমান সরকার, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, শ্রী সুধাকার, ভাস্কর মুখোপাধ্যায়, আকাশ মাঘারিয়া, আমানদীপ, আলোক বাজারিয়া, সৈয়দ ওয়াকার রাজা ।

বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা , শিলিগুড়ির কমিশনার সৈয়দ ওয়াকার রাজাকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষণ করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। আইপিএস ধৃতিমান সরকারকে কেরালায়, সন্দীপ কারাকে নাগাল্যান্ডে এবং আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কে কেরালায় পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে এরই মধ্যে পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্টা ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই আমলা এবং প্রশাসনে একাধিক রদবদল ঘটিয়েছে কমিশন। এই আবহে ১৫ জন আই পি এস এর ভিন রাজ্যে পর্যবেক্ষক করার ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *