আজকের দিনেবাংলার আয়না

রাজ্য পুলিশে রদবদল কমিশনের, পাঁচ জায়গার ডিআইজিকে সরানো হলো

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই বাংলায় পুরোপুরি অ্যাকশন মোডে কমিশন । মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি ,এডিজি এবং কলকাতা সিপি কে বদল করা হয়েছিল । এইবার রাজ্যের ৫ জায়গায় ডিআইজি (DIG)বদল করা হলো । বদলির এই নির্দেশগুলো অবিলম্বে কার্যকর করতে হবে বার্তা কমিশনের।

প্রসঙ্গত বাংলায় গত ১৫ ই মার্চ ,ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই দেখা গিয়েছে যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের অপসারণ করা হয়েছিল। এবার রাজ্য পুলিশের পদস্থ কর্তাদেরও সরিয়ে বদলি করে দেওয়া হল। আজই জাতীয় নির্বাচন কমিশনের তরফে কিছুক্ষণ আগে নোটিফিকেশন জারি করা হয়েছিল। রায়গঞ্জ রেঞ্জে ছিলেন সন্তোষ নিম্বলকর। তাঁর জায়গায় নিয়ে আসা হল রাঠোর অমিত কুমার ভারতকে। অন্যদিকে মুর্শিদাবাদে ডিআইজি পদে এলেন অজিত সিংহ যাদবকে। সেখানে গতকালই এসপি বদল করা হয়েছিল। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ করা হল কঙ্কর প্রসাদ বাডুইকে। জলপাইগুড়িতে ডিআইজি করে পাঠানো হল অঞ্জলি সিংহকে। সেখানে কিছুদিন আগেই ভোলানাথ পাণ্ডেকে ডিআইজি করে পাঠানো হয়েছিল। নতুন পদে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে বলা হয়েছে যে আগামী ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে তাঁরা যেন তাঁদের দায়িত্ব বুঝে নেন। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট জায়গায় রিপোর্টিং করতে হবে।দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

গতকালই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার সময় নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কমিশন বলে কটাক্ষ করেছিলেন তিনি । ঈদের আগে তাদেরকে কেন সরানো হলো ? এমন প্রশ্ন শোনা গিয়েছিল তার মুখে । বিরোধী দল বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছিল । এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই ভোটের উত্তাপ ক্রমশ চড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *