আজকের দিনেবিশ্ব

দুবাই এয়ারপোর্ট এর কাছে ফের ইরানের ড্রোন হামলা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবারো হামলা চালানো হলো দুবাইয়ে । এবার টার্গেট ছিল দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর । আজ সোমবার ভোরে গাঢ় অন্ধকারের মাঝেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছেই ড্রোন হামলা হয় বলে খবর । সঙ্গে সঙ্গেই ওই এলাকায় ভয়ংকর ভাবে আগুন ধরে যায় । মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।

ভিডিওতে দেখা যাচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে থাকা একটি জ্বালানি ট্যাঙ্কের হঠাৎই আছড়ে পরে একটি ড্রোন। এবং সঙ্গে সঙ্গেই বিস্ফোরণটি ঘটে , এলাকার ঢেকে যায় কালো ধোঁয়ায় । এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি । ঘটনার সত্যতা নিশ্চিত করে দুবাইয়ের মিডিয়া অফিস জানিয়েছে ” ড্রোন হামলার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে আগুন লেগেছে” । ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ড্রোন হামলার এই ঘটনার পরেই বিমান বন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে যাত্রী এবং বিমান কর্মীদের সুরক্ষার কথা ভেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠা নামা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে । বিমান সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকবে । অনেক যাত্রী আচমকা এই ঘোষনার পর বিপাকে পড়েছেন । অনেক বিমানের সূচি পরিবর্তন করা হয়েছে । বেশ কিছু বিমান দুবাইয়ের পরিবর্তে অল মাকটোউম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে ।

প্রসঙ্গত গত শুক্রবার ১৪ ই মার্চ রাতে ইরানের তেলের ঘাটি খার্গ দ্বীপে হামলা চালিয়েছিল আমেরিকা । ইরানের বিদেশ মন্ত্রক দাবি করেছিল এই হামলার জন্য সংযুক্ত আরব আমিরশাহির দুটি ঘাঁটি আমেরিকা ব্যবহার করেছিল । ইরানের পক্ষ থেকেও পাল্টা হুশিয়ারি দেওয়া হয়েছিল । তারপরেই আজ ভোরে এই হামলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *