হাসপাতালের আইসিউতে ভয়াবহ আগুন
কিউ ইন্ডিয়া বাংলা :- উড়িষ্যার হাসপাতালে ভোর রাতেই ঘটে গেল মারাত্মক অগ্নিকাণ্ড। কটকের এস এস বি মেডিকেল কলেজে হাসপাতালে ভোর তিনটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে বলে খবর। রোগের চিকিৎসা করাতে এসে প্রাণ হারালেন বেশ কয়েকজন মানুষ । কয়েকজন হাসপাতাল কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে ।
কটকের পুলিশ সূত্রে খবর সোমবার ভোর তিনটে নাগাদ হাসপাতালে ট্রমা কেয়ার ডিপার্টমেন্টে আগুন লাগে। প্রথমেই অনুমান এর এয়ার কন্ডিশন ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ১০ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে । তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে । আইসিউ ডিপার্টমেন্টে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । আগুন লাগার পরেই প্রথমে রোগীদের সরানোর কাজ শুরু করেন হাসপাতালের কর্মীরা । কাচের জানালা ভেঙে রোগীদের উদ্ধার করা হয়। সেই সময় হাসপাতালের ১১ জন কর্মী জখম হন বলে খবর ।
ঘটনাস্থলে উপস্থিত হন ওড়িশার স্বাস্থ্য সচিব, কটক জেলা কালেক্টর , ডিসিপি। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি হাসপাতাল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলেন । নিহতদের পরিবারের জন্য মুখ্যমন্ত্রী ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন । হাসপাতালে আগুন কিভাবে লাগলো তার জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
