আজকের দিনেতিলোত্তমা

রান্নার গ্যাসে আগুন: কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার, কাল হাতা-খুন্তি হাতে রাজপথে নামার ডাক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে পড়ল সাধারণ মানুষের হেঁসেলে। রাতারাতি রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল কেন্দ্র। আর এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল, রবিবার কলকাতায় বড়সড় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। মিছিলে শামিল হওয়া মহিলাদের হাতে ‘হাতা-খুন্তি’ নিয়ে আসার বিশেষ আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী।

​জ্বালানি সংকটের আশঙ্কায় কেন্দ্র একদিকে যেমন জরুরিকালীন ক্ষমতা (এসমা) জারি করেছে, অন্যদিকে দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের।  নতুন মূল্যতালিকা: গৃহস্থের গ্যাস (১৪.২ কেজি) ৮৭৯ টাকা ৯৩৯ টাকা ৬০ টাকা
বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি) ১৮৭৫.৫০ টাকা ১৯৯০ টাকা। মূল্যবৃদ্ধির পাশাপাশি দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে এখন থেকে ২১ দিনের ব্যবধান রাখতে হবে বলেও জানা গিয়েছে, যা সাধারণ মানুষের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

​শনিবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না? দেশ বেঁচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন?” তাঁর প্রশ্ন, গ্যাসের দাম এভাবে আকাশছোঁয়া হয়ে গেলে সাধারণ মানুষ খাবে কী আর রান্না করবেই বা কীভাবে? গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলের কিছু বিশেষত্ব থাকছে।  মুখ্যমন্ত্রী নিজে সাদা পোশাকে থাকলেও, প্রতিবাদী জনতা ও দলের নেতৃত্বকে কালো পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। হেঁসেলের কষ্টের কথা তুলে ধরতে মহিলাদের হাতা ও খুন্তি নিয়ে মিছিলে যোগ দিতে বলা হয়েছে। কেন্দ্রের ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।
​বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রেস্তরাঁ ও বাইরের খাবারের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে উৎসবের মরসুমের আগে মূল্যবৃদ্ধির এই জোড়া ফলায় সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার দশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *