আজকের দিনেখেলা

রোহিত বিরাটের বিপুল জনপ্রিয়তা, টি-টোয়েন্টি কমিয়ে ওয়ানডে ম্যাচ বাড়াতে চায় নিউজিল্যান্ড

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে । টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলে শুরু হবে আইপিএল এবং তারপরেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক সিরিজ। সামনের বছর অর্থাৎ ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ । আইপিএলের পর থেকেই সমস্ত দলগুলি তারই প্রস্তুতিতে নেমে পড়বে। অক্টোবর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের । সেখানেই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা কমিয়ে ওয়ানডে ম্যাচের সংখ্যা বাড়াতে চাইছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিরাট কোহলি রোহিত শর্মার বিপুল জনপ্রিয়তা ।

সুচি অনুযায়ী ভারত ফের ওয়ানডে সিরিজ খেলবে ২০২৬ সালের জুন মাসে । আফগানিস্তানের বিরুদ্ধে সেই সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে রোহিত শর্মা- শুভমন গিলদের । সেই সূচি ও ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে । এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর অক্টোবর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। প্রাথমিক কথা অনুযায়ী সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে । কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড চাইছে টি-টোয়েন্টির সংখ্যা কমিয়ে ওয়ানডে ম্যাচ বাড়াতে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কথাও বলেছে ম্যাকালামদের দেশের বোর্ড । ওয়ানডে ম্যাচের সংখ্যা বাড়াতে যাওয়ার কারণ হিসাবে উঠে আসছে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতি । বর্তমানে বিরাট ও রোহিত ওয়ানডে ছাড়া খেলেন না । টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার । এরা যত ম্যাচ বেশি খেলবে দর্শক সংখ্যা বাড়বে এ বিষয়ে কোন প্রশ্ন নেই। সেদিকে আর্থিক দিক থেকে লাভবান হবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড মূলত সেই কারণেই ভারতীয় বোর্ডের কাছে ওয়ানডে ম্যাচ বাড়ানোর আবেদন করেছে তারা। এছাড়াও সামনে যেহেতু ওয়ানডে বিশ্বকাপ সেক্ষেত্রে যত বেশি ওয়ানডে খেলা হবে সুবিধা হবে দুই দলেরই । তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ৮৫ । তার সামনে ১০০ টি আন্তর্জাতিক সেঞ্চুরি করার হাতছানি রয়েছে সেক্ষেত্রে বাড়তি ম্যাচ পেলে সেদিকেও সুযোগ বাড়বে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাড়তি ওয়ানডে ম্যাচ খেলার বিষয়ে ভারতীয় বোর্ড এখনো কিছু না জানালেও মনে করা হচ্ছে আইপিএল শেষ হলে এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *