Uncategorized

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নতুন পদক্ষেপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নারী সুরক্ষায় কলকাতা পুলিশ নতুন দুটি পদক্ষেপ গ্রহণ করল।  এর জন্য কলকাতা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্স ব্যান্ডেলে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করে পুলিশকে শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, আজ শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে নারী সুরক্ষায় কাজ শুরু করে দেবে ” পিঙ্ক সিকিউরিটি বুথ” । শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই বুথ স্থাপন করা হয়েছে। মহিলা পুলিশদের দ্বারা এগুলিকে নিয়ন্ত্রণ করা হবে । সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতা শহরের মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করবে এই পিঙ্ক সিকিউরিটি বুথ। দ্বিতীয় যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি হল, মহিলা পুলিশ কর্মীদের বিশেষ দল বাই কিংবা স্কুটিতে করে শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। মহিলাদের সুরক্ষা সম্পূর্ণভাবে সুনিশ্চিত করতে এই সিদ্ধান্তগুলি কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। রাত আটটা থেকে মধ্যরাত দুটো পর্যন্ত এই বিশেষ দল কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় টহল দেবে।

মহিলা পুলিশ কর্মীদের টহলদারি দলের নাম দেওয়া হয়েছে শাইনিং। পিংক সিকিউরিটি বুথ এবং শাইনিং এই দুটি নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দেওয়া । পিংক সিকিউরিটি বুথ ও ও মহিলা পুলিশদের নিয়ে তৈরি পেট্রোলিং টিম শাইনিং সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাস্তায় থেকে মহিলাদের বিভিন্ন সমস্যার কথা শুনবে এবং যেকোনো বিপদ আপদে পাশে দাঁড়াবে।
কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজ সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ” গর্বের সঙ্গে জানাচ্ছি শহরের মহিলাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ শনিবার থেকে এই দুই নতুন পদক্ষেপ নিতে চলেছে । এই দুটি উদ্যোগ শনিবার থেকেই সচল থাকবে । শহরের যে কোন বোনেরা কোন সমস্যায় পড়লেই এই ভূতের পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন” ।

প্রসঙ্গত রাজ্য পুলিশের সাম্প্রতিক সময় বড় রদবদল আনা হয়েছিল। নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম সরকার এবং নতুন ডিজি হয়েছেন পীযূষ পান্ডে। সাইবার ক্রাইম প্রতিরোধে নতুন কার্যালয় তৈরি হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে এবার নারী সুরক্ষায় এ দুটি পদক্ষেপ নতুন সংযোজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *