আজকের দিনেভারত

নাবালিকাকে চুম্বন ধর্মগুরুর, ‘বাবার’ বিরুদ্ধে মামলা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কর্নাটকের ইয়াদগির জেলায় এক স্বঘোষিত ধর্মগুরুকে ঘিরে তীব্র বিতর্ক। আশ্রমে ভক্তদের সামনেই এক নাবালিকাকে জোর করে চুম্বন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মুহূর্তে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ।

অভিযুক্তের নাম মল্লিকার্জুন মুতায়া। অভিযোগ, আশ্রমে উপস্থিত ভক্তদের সামনে এক কিশোরীকে জাপটে ধরে তাঁর ঠোঁটে চুম্বন করেন তিনি এবং সেটাকেই ‘আশীর্বাদ’ বলে দাবি করা হয়। ভিডিও প্রকাশ্যে আসার পর কর্নাটক পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিত নাবালিকা মহারাষ্ট্রের বাসিন্দা। পরিবারের সঙ্গে আশীর্বাদ নিতে কর্নাটকে গিয়েছিল সে। পরে পরিবারের তরফেই অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই আশ্রমে উপস্থিত কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

তবে অভিযুক্ত মুতায়ার দাবি, তাঁর উদ্দেশ্য খারাপ ছিল না; তিনি ‘অপত্য স্নেহে’ আশীর্বাদ করছিলেন। তিনি পলাতক নন বলেও দাবি করেছেন। যদিও পুলিশের বক্তব্য, তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নাবালিকার সুরক্ষা ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব বিভিন্ন মহল। তদন্ত চলছে, অভিযুক্তের সন্ধানে তৎপর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *