আজকের দিনেবাংলার আয়না

কম দামে গাড়ি কেনার ফাঁদে পড়ে সর্বস্বান্ত যুবক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : ফেসবুকের একটি বিজ্ঞাপনে আড়াই লক্ষ টাকায় একটি বোলেরো গাড়ির বিজ্ঞাপন দেখে মুর্শিদাবাদ থেকে দত্তপুকুর এর নীলগঞ্জে হাজির হয়েছিলেন এক যুবক । গাড়ি তো তিনি পেলেন না উল্টে খোয়া গেল টাকা । ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে, দু লক্ষ্য ১৫ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারিত যুবক মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা নেতাজুল শেখ। সম্প্রতি ফেসবুকে বোলেরো গাড়ির বিজ্ঞাপন দেখেন তিনি। আড়াই লক্ষ টাকা দাম দেওয়া হয়েছিল গাড়িটির। এত সস্তায় বোলেরো দাকে স্বাভাবিকভাবে পোস্টে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করেন ওই যুবক। প্রতারকরা তাকে দত্তপুকুর থানার নীলগঞ্জ বাজারে আসতে বলে । সেখানে উপস্থিত হলে নেতাজুল শেখ কে নিয়ে গাড়ির টাকা লেনদেনের জন্য। একটি বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানে তার থেকে গাড়ির জন্য টাকা নেওয়া হয় । তারপরে গাড়িটি হাতে পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তিনি কোন গাড়ি অথবা তার কোন খবর পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি স্থানীয় দত্তপুকুর থানার দ্বারস্থ হন । নেতাজুল শেখের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে চার অভিযুক্ত শাহাদাত মন্ডল, নেমাতুল্লা খান, সুজিত বিশ্বাস ও বিদ্যুৎ বিশ্বাসকে গ্রেফতার করে । এবং তারপরে সালমান ও মাসাদুর রহমান নামে দুজনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে । প্রথম চারজনের বাড়ি দত্তপুকুর থানা এলাকায় এবং বাকি দুইজনের বাড়ি অশোকনগরে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়, ২ লক্ষ ১৫ হাজার টাকা।

ঘটনার বিষয়ে বারাসাতের এসডিবিও বিদ্যাগর অযোগিতা অনন্ত বলেন ” বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। অন্যান্য জেলায় অনলাইন যানবাহন ব্যক্তির নামে প্রতারণার ঘটনায় ছয় জনের কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া নাগরিকদের অনলাইন বিজ্ঞাপনে সাড়া দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে ” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *