হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে পথ হারালেন বৃদ্ধা
কিউ ইন্ডিয়া বাংলা :- হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে এসে পথ হারিয়ে ফেললেন এক বৃদ্ধা । বীরভূমের খয়রাশোল এর ভীমগড় এর রতনপুর থেকে ছেলেকে দেখতে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে এসেছিলেন এক অশীতিপর বৃদ্ধা। এরপর ট্রাফিক পুলিশের সহযোগিতায় তিনি ছেলের কাছে পৌঁছান ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছে । তাকে দেখতে এসে বীরভূম থেকে দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের সামনে চলে আসেন পরিমাল পাঁজা নামে আশি বছরের ওই বৃদ্ধা । সেখানে পথ হারিয়ে তুমি এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন । বিষয়টি নজরে আছে কর্তব্যরত ট্রাফিক গার্ড সৌরভ দাসের। ওই বৃদ্ধার সঙ্গে কথা বলে তিনি ট্রাফিক গার্ডের ওসি সুকান্ত দাসের নজরে বিষয়টি আনেন । আর সেখানে ট্রাফিক গার্ডে ওসি উপস্থিত হয়ে এই বৃদ্ধার কাছে তার পরিবারের ফোন নম্বর চান। পুলিশ এর পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ওই বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। তারপরেই তাকে নিয়ে নির্দিষ্ট ওই হাসপাতালে পৌঁছায় পুলিশ । সেখানে ট্রাফিক ওসি সুকান্ত দাস পরিবারের কাছে পৌঁছে দেন বৃদ্ধাকে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে । পুলিশের নজরে পড়ার কারণেই ওই বৃদ্ধা তার পরিবারের লোকেদের কাছে ফিরতে পেরেছেন। নয়তো আরো কোনো বড় বিপদ হতে পারত যে কোন সময়।
