আজ নবান্নে মন্ত্রীসভার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা
কিউ ইন্ডিয়া বাংলা : – আজ নবান্নে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল চারটা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে । প্রথমে বৈঠকে গত সোমবার হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কিছু কারণে সে আজকে হতে চলেছে। কী কী আলোচনা হতে পারে এই বৈঠকে ? এই নিয়ে তুমুল জল্পনা রাজনৈতিক
মহলে ।
সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন । মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে যেতে পারে ভোটের চূড়ান্ত দিনক্ষণ। সেই বিষয়কে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের মন্ত্রীদের বিভিন্ন নির্দেশ দিতে পারেন । এছাড়া গত ৫ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন। তারপর শুরু হয়েছে একাধিক প্রকল্প । সেই প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য মন্ত্রীদের নির্দেশ দিতে পারেন মমতা।
এছাড়া নির্বাচনের আগে মন্ত্রীদের বিগত পাঁচ বছরে কাজের খতিয়ান নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। গত পাঁচ বছরে কোন দপ্তরে কতটা কাজ হয়েছে তার সাফল্য ব্যর্থতা নিয়ে বিশ্লেষণ চলতে পারে এই বৈঠকে । নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার আগেই নতুন কোন প্রকল্প ঘোষণা করা যায় কিনা এ বিষয়েও আলোচনা হতে পারে দাবি সূত্রের।
