Cricket-Vaibhav Suryavanshi : আপাতত বন্ধ ক্রিকেট, আগামী মঙ্গলবার থেকে দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে ১৪ বছরের বৈভব সূর্যবংশী !
কিউ ইন্ডিয়া বাংলা :- ভারতের হয়ে সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন বৈভব সূর্যবংশী। ফাইনালে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী । তবে আপাতত ক্রিকেটের পাঠ অতীত। বর্তমানে পড়াশোনায় মন দিয়েছে বৈভব , আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দেবে ১৪ বছর বয়সী এই ব্যাটার ।
বৈভবের হাতে মাত্র আর তিন দিন । তারপরেই তাকে বসতে হবে দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় । তাই শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতিতে মগ্ন সে । বিহারের সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র বৈভব সূর্যবংশী। স্কুলের এক অধ্যক্ষ নীল কিশোর বলেছেন ” ক্রিকেটের ২২ গজ ছেড়ে পড়াশোনার পিচে নেমেছে বৈভব । ওর মতো নামি ক্রিকেটার আমাদের স্কুলের ছাত্র। এটা আমাদের স্কুলের কাছে একটি বড় গর্বের বিষয় । তবে তার জন্য বাড়তি সুযোগ বা সুবিধা ও পাবেনা। সহপাঠীদের সঙ্গে একইভাবে তাকে পরীক্ষা দিতে হবে” । তিনি আরো জানান বৈবক কে নিয়ে শিক্ষকদের মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে। খানিকটা হৈচৈও রয়েছে। তবে এর মধ্যে অস্বাভাবিক কোন ব্যাপার নেই । এটা পড়াশোনার জায়গা ক্রিকেট মাঠ নয়। সুতরাং সকলেই সমান আমাদের কাছে। স্কুলে বৈভব শুধু আমাদের একজন ছাত্র ।
বৈভব সূর্যবংশীকে নিয়ে যে ধরনের উন্মাদনা আছে বর্তমানে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার সমস্যা হতে পারে । এই প্রশ্নের উত্তরে ওই অধ্যক্ষ বলেন ” আমরা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্তা করেছি । পরীক্ষা চালাতে কোন ধরনের কোন সমস্যা হবে না বলেই আমরা আশা করছি । ছাত্রদের সুযোগ-সুবিধা ও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ” ।
১৪ বছর বয়সী বৈভব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে । সম্পত্তি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন । বিশ্বকাপের সেরা ক্রিকেটার ও নির্বাচিত হয়েছে সে । এছাড়া এর আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছিল এই উদীয়মান ক্রিকেটার। আপাতত ক্রিকেট ছেড়ে পড়াশুনা নিয়ে ব্যস্ত ১৪ বছরের তারকা ক্রিকেটার বৈভব ।
