আজকের দিনেবিশ্বভারত

META : মোদির ‘ফ্রেন্ডস’ ভাইরাল ভিডিও মুছে দিল মেটা! কর্তাদের তলব কেন্দ্রের, সোশাল মিডিয়াকে তোপ বিজেপির

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মধ্যরাতে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তা ১২ ঘণ্টায় ২৭১ মিলিয়ন ভিউ ছুঁয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই ইনস্টাগ্রাম থেকে সেই ভিডিও সরিয়ে দেয় মেটা। গোটা ঘটনায় রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। ক্ষমা চাইলেও রেহাই পায়নি মেটা (META)— কেন্দ্র তলব করেছে সংস্থার শীর্ষ কর্তাদের।

নিট প্রশ্ন ফাঁস নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে ভিডিও পোস্ট করেন মোদি। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়। ১২ ঘণ্টায় ভিউ ২৭১ মিলিয়ন, লাইক ১.৫ কোটি, কমেন্ট ১৩ লক্ষের বেশি। ভিডিওর জেরে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ফলোয়ারও ১০১ মিলিয়ন থেকে বেড়ে ১০২ মিলিয়ন হয়। (META)

কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায় ভিডিওটি আর নেই। মেটা জানিয়েছে, এটি ‘যান্ত্রিক ত্রুটি’ ও ‘অনিচ্ছাকৃত’। বিবৃতিতে তারা বলে, ‘ভুলবশত কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার ভিডিও ফেরত আনা হয়েছে’ এবং ভুলের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে।

তবে কেন্দ্র বিষয়টিকে হালকাভাবে নেয়নি। সূত্রের খবর, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক মেটা ও ইনস্টাগ্রামের আন্তর্জাতিক কর্তাদের তলব করেছে। বিজেপিও তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, “বিদেশি সংস্থাকে কে অধিকার দিয়েছে প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়ার? ভারতীয়রা কী দেখবেন তা ঠিক করার ভার কেন এক বিদেশি সংস্থার হাতে থাকবে?” (META)

উল্লেখ্য, রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটির বেশি ফলোয়ার থাকা একমাত্র বিশ্বনেতা নরেন্দ্র মোদিই।

মেটা ভুল স্বীকার করে ভিডিও ফেরালেও বিতর্ক পুরোপুরি থামেনি। সরকারের তলব ও বিজেপির আক্রমণে স্পষ্ট, সোশাল মিডিয়ার কন্টেন্ট মডারেশন নিয়ে কেন্দ্র এবার কঠোর অবস্থানে। প্রধানমন্ত্রীর ভিডিও ঘিরে এই ঘটনা ফের উসকে দিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বনাম সরকার বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *