Airport-Kolkata : কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের হুমকি , ঘটনায় তীব্র শোরগোল !
কিউ ইন্ডিয়া বাংলা :- শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্কের হুমকি। ঘটনায় তীব্র চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে। অত্যন্ত দ্রুততার সাথে যাত্রীদের বিমান থেকে নামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়েছে ।
সূত্রের খবর, কলকাতা থেকে শিলং গামি ইন্ডিগোর 6E3074 বিমানে শৌচাগারে একটি চিরকুট পাওয়া যায় । তাতে লেখা ছিল বিমানে বোমা রাখা আছে। চিরকুটটি কেবিন ক্রুর নজরে পড়তেই সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয় তারা । তৎক্ষণাৎ বিমান থেকে নামিয়ে দেওয়া হয় নিরাপত্তার কারণে । এমনকি যাত্রীদের ব্যাগ ও নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বম্ব স্কোয়াড। পুরো বিমান তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি খবর সূত্রের। তবে এই ঘটনার নেপথ্যে কারা ? কারা এইভাবে বিমানের শৌচাগারে এরকম হুমকি বার্তা লেখা চিরকুট রেখে গেল এই নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
