আজকের দিনেখেলাভারত

Chennai : আইপিএলের ভিড় সামলাতে প্রস্তুত চেন্নাই পুলিশ, পাশে দাঁড়ালো চেন্নাই সুপার কিংস

কিউ ইন্ডিয়া বাংলা, চেন্নাই:- শহরের সড়ক নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে গ্রেটার চেন্নাই ট্রাফিক পুলিশের পাশে দাঁড়াল চেন্নাই সুপার কিংস (Chennai)। সম্প্রতি ভেপেরির পুলিশ কমিশনারেট চত্বরে পুলিশের হাতে ৬৩টি মোটরবাইক তুলে দিল আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। চেন্নাইয়ের পুলিশ কমিশনার এ আমলরাজ এবং সিএসকে-র ম্যানেজিং ডিরেক্টর কে এস (Chennai) বিশ্বনাথনের উপস্থিতিতে ভেপেরির পুলিশ কমিশনারেট চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই পতাকা নেড়ে নতুন মোটরবাইকগুলির যাত্রা শুরু করা হয়। পুলিশের কাজের পরিধি বাড়ানো এবং শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি আরও জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে (Chennai) জানানো হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, মোট ৬৩টি বাইকের মধ্যে রয়েছে ৩৮টি হন্ডা শাইন এবং ২৫টি রয়্যাল এনফিল্ড বুলেট। দুই ধরনের বাইক দুই ধরনের কাজে ব্যবহার করা হবে। শহরের ঘিঞ্জি ও সরু রাস্তায় দ্রুত যাতায়াত এবং যানজটের মধ্যে দিয়ে (Chennai) সহজে চলাচলের জন্য হালকা ও মাইলেজযুক্ত হন্ডা শাইন বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, শহরের প্রধান সড়ক, হাইওয়ে এবং গুরুত্বপূর্ণ জংশনে দীর্ঘক্ষণ (Chennai) টহলদারি ও দৃশ্যমান পুলিশি উপস্থিতির জন্য শক্তিশালী রয়্যাল এনফিল্ড বুলেট ব্যবহার করা হবে। পুলিশের এক আধিকারিক জানান, এই নতুন বাইকগুলি যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কার্যকর করা, (Chennai) হেলমেট ছাড়া বাইক চালানো বা সিগন্যাল ভাঙার মতো পথনিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনা রুখতে বিশেষভাবে কাজে লাগবে।

 

এই উদ্যোগের পিছনে রয়েছে (Chennai) আইপিএল-এর প্রসঙ্গও। প্রতি বছর চিপকে ম্যাচের সময় হাজার হাজার দর্শকের ভিড়ে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সেই সময় ট্রাফিক সামলাতে পুলিশকে বাড়তি বেগ পেতে হয়। তাই আগে থেকেই (Chennai) প্রস্তুতি হিসেবে এই সহযোগিতা। ক্রিকেটের মাঠের বাইরেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন নাগরিক ও জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নিচ্ছে সিএসকে। মাঠে যেমন ধোনির দল শেষ বল পর্যন্ত লড়াই করে, তেমনই (Chennai) মাঠের বাইরেও নাগরিক পরিষেবায় নিজেদের দায়িত্ব পালন করল ফ্র্যাঞ্চাইজিটি। খেলার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ইতিমধ্যেই নেটিজেন ও ক্রিকেটপ্রেমীদের প্রশংসা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *