আজকের দিনেখেলা

হচ্ছে ভারত – পাক টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- যাবতীয় জল্পনার অবসান ঘটল। আগামী ১৫ ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে বহু চর্চিত ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ । লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আইসিসির প্রতিনিধি দল ও পিসিবি কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড এর প্রধান আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্থান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বিশ্বকাপে ভারত এর খেলার বিষয়ে নারাজ থাকলেও পাকিস্থান বোর্ডের বাকি সদস্যরা ভারত এর বিপক্ষে ম্যাচ খেলার জন্য সম্মতি জানিয়েছেন। শেষমেষ পিসিবির পক্ষ থেকে একাধিক দাবি জানানো হয়, প্রত্যেকটি বাংলাদেশ বোর্ডের স্বার্থের দিক চেয়ে। প্রথম দাবি বাংলাদেশকে বিশ্বকাপে না খেলার জন্য কোনো শাস্তি দেওয়া যাবে না । বাংলাদেশকে বিশ্বকাপের জন্য পারিশ্রমিক দিতে হবে , আগামী আইসিসির ইভেন্ট যাতে বাংলাদেশ পায় সেটাও সুনিশ্চিত করতে হবে । এছাড়া ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ এর আবেদন জানানো হয়েছে। আইসিসির পক্ষ থেকে পাকিস্থানের কোনো প্রস্তাবে সায় দেওয়া হয়নি। তবুও কলম্বোর স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা । নির্বাসনের ভয়ে হয়তো এই সিদ্ধান্ত নিতে হয়েছে পাকিস্থান বোর্ডকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *