আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Strict To Catch Fake Doctors : ভুয়ো ডাক্তার ধরতে কড়া পদক্ষেপ ,রাজ্যের সব চিকিৎসকের নথি যাচাই করবে সরকার !

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ভুয়ো ডাক্তারকাণ্ডের সূত্র ধরে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত সকল চিকিৎসকের নথি যাচাই করা হবে। স্বাস্থ্য ভবনে শুক্রবার এ কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রাজ্যে প্রায় এক লক্ষ ১০ হাজার চিকিৎসকের নাম কাউন্সিলে নথিভুক্ত রয়েছে।(Strict To Catch Fake Doctors)

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে স্বাস্থ্য দফতর বৈঠক করেছে। সেই চিকিৎসকদের ‘রিভ্যালিডেশন’ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মান্যতাপত্র আবার যাচাই করা হবে। কেওয়াইডি (নো ইওর ডক্টর) হবে।

দু’টি উপায়ে তা করা হবে। এক, চিকিৎসকেরা এসে নিজের নথি দেখাতে পারেন। যাঁরা তা পারবেন না, তাঁদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে। এই জন্য রাজ্য সরকার বেসরকারি সংস্থার দ্বারস্থ হবে।

‘ভুয়ো’ ডাক্তারি ডিগ্রির অভিযোগের জল গড়িয়েছে থানা পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, প্রাক্তন রেজিস্ট্রার, বিধায়ক-সদস্যের পাশাপাশি কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে।(Strict To Catch Fake Doctors)

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্য মেডিক্যাল কাউন্সিল কিছু নথিভুক্তিকরণ শংসাপত্র দেয়। তার নীচে লেখা থাকে, সেই শংসাপত্র কত দিন পর্যন্ত বৈধ। স্বাস্থ্যমন্ত্রী জানান, সেই বিষয়টি কেন লেখা হয়, সঙ্গত কারণে তার ‘আইনি মান্যতা’ খুঁজে পাওয়া যায়নি। শারদ্বতের কথায়, ‘‘যা-ই লেখা থাকুক, যতক্ষণ না নতুন নির্দেশিকা দিচ্ছি, সব রেজিস্ট্রেশন বৈধ থাকছে।’’

তবে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, কাউকে বিব্রত করা হবে না। যে সকল চিকিৎসক মৃত বা বিদেশে চলে গিয়েছেন বা দেশে রয়েছেন, কিন্তু আর চিকিৎসা করেন না, তাঁদের নামও কাউন্সিলের তালিকা থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে শারদ্বত জানিয়েছেন, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ‘লাগামের মধ্যে’।(Strict To Catch Fake Doctors)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *