আজকের দিনেবিশ্ব

বিদেশে পড়াশোনা করতে গিয়ে গুরুতর জখম ৪ ভারতীয় ডাক্তারি পড়ুয়া-সহ ৮

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ফের বিদেশে ভারতীয় নাগরিকদের সঙ্গে চরম হেনস্থা হলো । পুতিনের রাশিয়ায় গুরুতর জখম ৪ ভারতীয় ডাক্তারি পড়ুয়া-সহ মোট ৮ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন । শনিবার উফা শহরের স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে এই ঘটনায় চার ভারতীয় পড়ুয়া এবং দুই পুলিশকর্মী-সহ মোট আট জন গুরুতর জখম হয়েছেন। অভিযুক্ত ১৫ বছরের এক কিশোরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত সকলের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি। উফা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ৭ই ফেব্রুয়ারি শনিবার হস্টেলের স্পোর্টস হলে একত্রিত হয়েছিলেন ছাত্রছাত্রীরা। সেই সময় আচমকাই সেখানে ঢুকে পড়ে ওই কিশোর। প্রথমে তার উপস্থিতি নিয়ে বিশেষ কেউ সন্দেহ প্রকাশ করেননি। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সে ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হলের মধ্যে। আচমকা ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ছয় জন।
ঘটনার খবর পেয়ে দ্রুত হস্টেলে পৌঁছয় পুলিশ। তখনও তাণ্ডব চালাচ্ছিল অভিযুক্ত। চার জন পুলিশকর্মী তাকে ঘিরে ফেলেন। পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে কিশোরটি। সেই সময় দুই পুলিশকর্মী তাকে আটকাতে এগিয়ে গেলে ছুরি নিয়ে তাদের উপরও হামলা চালায় সে। হামলায় জখম হন ওই দুই পুলিশকর্মীও। বহু চেষ্টায় শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অভিযুক্তের বয়স ১৫ বছর হওয়ার কারণে নাবালক হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার নেপথ্যে ওই নাবালকের কি উদ্যেশ্য ছিল সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *