আজকের দিনেবাংলার আয়না

প্রেমের সন্দেহে ছুরিকাঘাত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রেম, সম্পর্ক ও সন্দেহ এই তিনের সংঘাতেই ফের রক্তাক্ত ঘটনা সামনে এল ছত্তিশগড়ে। বিলাসপুরে প্রেমঘটিত বিবাদের জেরে প্রাণ হারালেন ২৫ বছরের যুবক কামতা প্রসাদ সূর্যবংশী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় রোশনি সূর্যবংশীর (২২)।

কামতা একটি হোটেলে কাজ করতেন। প্রথমদিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও সম্প্রতি তাঁদের মধ্যে তিক্ততা তৈরি হয়। অভিযোগ, কয়েকদিন ধরে রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন কামতা। এমনকি তাঁর ফোন নম্বর ও মেসেজও ব্লক করে দেন।

এরপর থেকেই রোশনি সন্দেহ করতে শুরু করেন, কামতা অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই সন্দেহ ও ক্ষোভ থেকেই মঙ্গলবার দুপুরে একটি ছুরি নিয়ে কামতার ভাড়াবাড়িতে পৌঁছন তিনি। দরজা খোলার পর কামতার ফোন দেখতে চান রোশনি। এই নিয়েই দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, ঝগড়ার মাঝেই আচমকাই ছুরি দিয়ে কামতার বুকে কোপ মারেন রোশনি।

রক্তাক্ত অবস্থায় কামতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত যুবক স্থানীয় এক বিজেপি নেতার ভাইপো। ঘটনার পর রোশনিকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের দাবি, তিনি কামতাকে মারতে চাননি, শুধুমাত্র ভয় দেখাতেই ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে সেই দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *