টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে, ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
কিউ ইন্ডিয়া বাংলা:- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দল ঘোষণা করল অস্ট্রেলিয়া । ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির পক্ষ থেকে । দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে মিচেল মার্শকে ।
দলে সুযোগ পাননি অস্ট্রেলিয়ার হয়ে ২০২৩ একদিনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স । পিঠের পুরনো চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি । চোটের কারণে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া এই প্রথম নয় । ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে একটিমাত্র টেস্ট খেলতে পেরেছিলেন তিনি । তারপর সেখান থেকে যিনি চোটের কারণে দল থেকে ছিটকে যান । কামিন্স এর পরিবর্তে অন্য খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি ।
কারা সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ?
মিচেল মার্শ (অধিনায়ক) , জেভিয়ার বার্টলেট , কুপার কনোলি, টিম ডেভিড , বেন ডোয়ারশুইস , ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুনেম্যান , গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা ।
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া । তাদের গ্রুপে আয়ারল্যান্ড , ওমান ,শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশ রয়েছে । মোটামুটি তাদের গ্রুপ সহজ । আগামী ১১ ই ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করছে তারা। তবে তার আগে ৫ ই ফেব্রুয়ারি তারা নেদারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
