আজকের দিনেবিশ্ব

ভয়াবহ ধস কঙ্গোর একটি খনিতে, নিহত প্রায় ২০০

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কঙ্গো প্রদেশের রুবায়া কোলটান খনি খসে এই সপ্তাহে প্রায় ২০০ জনের মানুষ নিহত হয়েছেন । জানা যাচ্ছে গত বুধবার ২৮ শে জানুয়ারি এই ধসের ঘটনাটি ঘটে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা সঠিক জানা না গেলেও পানীয় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে সেই সংখ্যা ২০০ এর গণ্ডি ছুঁয়ে ফেলেছে ইতিমধ্যে। নিহত শ্রমিকদের মধ্যে অনেক মহিলা আছেন । অনেককে আহত অবস্থায় উদ্ধারও করা হয়েছে । যারা জখম হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ করা হয় , যা থেকে তৈরি হয় ট্যান্টালাম । যা কাজে লাগে মোবাইল ফোন কম্পিউটার মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরির উপাদানে । ফোনটিতে স্থানীয় মানুষেরা প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে কাজ করেন।

বিগত ২০২৪ সাল থেকে খনিটি রুয়ান্ডার সমর্থিত m২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে । বিদ্রোহের তহবিল সংগ্রহের জন্য রুবায়ার সম্পদ লুট করছে তারা এই অভিযানটি প্রতিবেশী রুয়ান্ডার সরকার দ্বারা সংরক্ষিত বলে অভিযোগ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *