মুচিশা লক্ষীবালা গ্রামীন হাসপাতালে তৈরি হলো সিমোক সেন্টার
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর চেষ্টায় ৬ কোটি ৩৮লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মুচিশা লক্ষীবালা গ্রামীন হাসপাতালে নতুন করে তৈরি হলো সিমোক সেন্টার অর্থাৎ ওটির ব্যাবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন এই অপারেশন থিয়েটারের। এতে উপক্রিত হবে বজবজ বিধানসভা, সাতগাছি বিধানসভা,ফলতা ও বিষ্ণুপুর বিধানসভার এক অংশ।
সাংসদ অভিষেক ব্যানার্জীর কাছে মানুষ জনের দাবি ছিল যে মুচিশা লক্ষীবালা গ্রামীন হসপিটালে যাতে ওটি ব্যাবস্থা করে দেয়। এলাকার মানুষ জনের কথা মতো সাংসদ তিনি সংশ্লিষ্ট টাকা বরাদ্দ করেন। এই সকল প্রত্যন্ত এলাকার গর্ভবতী মহিলারা কলকাতার বেহালার বিদ্যাসাগর ও এম আর বাঙ্গুর হাসপাতাল নিয়ে যেতে হতো এবং অনেক সময় যেতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে ।কিন্তু এখন কলকাতায় আর পাড়ি দিতে হবে না কাছাকাছি এই ব্যাবস্থা পাওয়ায় খুশি এলাকার মানুষ ও। হাসপাতালের এই নতুন বিল্ডিং এ লিফটের ব্যাবস্থা ও রেম্পের ব্যাবস্থা আছে। অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আধুনিক প্রযুক্তি যন্ত্র দ্বারা গর্ভবতী মহিলারা চিকিংসা পাবে। এমনটাই জানান বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি। আজ থেকে শুরু হবে এই অপারেশন থিয়েটারের পরিষেবা। মহিলারা উপকৃত হবে এই অপারেশন থিয়েটারের দ্বারা, এলাকার মহিলারা অত্যন্ত খুশি এই পরিষেবা পেয়ে।
