খেলাআজকের দিনেবাংলার আয়না

Ranji Trophy : শামির সাত উইকেট, সার্ভিসেস এর বিরুদ্ধে ইনিংসে জয় বাংলার , রঞ্জির নক-আউটে পর্বে লক্ষীর দল…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আবারো দুর্দান্ত ফর্মে মহম্মদ শামি । সার্ভিসেসের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে নিলেন মোট ৭ উইকেট , আর এই ম্যাচে বোনাস পয়েন্ট পেয়ে চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছাল বাংলা । জাতীয় নির্বাচকরা বারবার শামিকে উপেক্ষা করে চলেছেন , আর মাঠে নিজের খেলা দিয়ে প্রতি ম্যাচে জবাব দিয়ে চলেছেন তিনি।

সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে করে ৫১৯ রানের পাহাড়সমান ইনিংস। দ্বিশতরান করেন সুদীপ চ্যাটার্জি, ২০১ রানের দুর্দান্ত  ইনিংস আসে তার ব্যাট থেকে। অভিমন্যু ঈশ্বরণ ৮১ ও সাকিব গান্ধির অপরাজিত ৯১ রানের সৌজন্যে বাংলা প্রথম ইনিংসে বড় রান তুলতে সক্ষম হয়।

সার্ভিসেসের প্রথম ইনিংস থেমে যায় ১৮৬ রানে। মহম্মদ সামির ২ উইকেটের পাশাপাশি আকাশ দীপ ৩টি ও সূরজ সিন্ধু জয়সওয়াল ৪টি উইকেট পান।   সার্ভিসেসকে ফলো অন করায় বাংলা । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে সার্ভিসেসের রান ছিল ৮ উইকেটে ২৩১ রান।

তখনই জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছিল বাংলা শিবির। চতুর্থ দিনের সকালে সার্ভিসেসকে অলআউট করে নক আউটের ছাড়পত্র জোগাড় করে নেয় লক্ষ্ণীরতন শুক্লার প্রশিক্ষনাধীন বাংলা। মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসে ৫১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন। মুকেশ কুমার ৫৬ রানে ২টি উইকেট নেন।এখন এটাই দেখার রঞ্জি নক আউটে পৌঁছে বাংলা দল কেমন খেলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *