আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Biswajit Basu : এবার এসআইআর ট্রাইব্যুনাল ছাড়লেন বিশ্বজিৎ বসুও, আরও কমছে বিচারকের সংখ্যা!

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- এসআইআর ট্রাইব্যুনাল থেকে একের পর এক বিচারপতির পদত্যাগ অব্যাহত (Biswajit Basu)। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইব্যুনাল ছাড়লেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। ইতিমধ্যেই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি লিখে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন (Biswajit Basu) তিনি।

 

বঙ্গ নির্বাচনের আগে বাংলায় এসআইআর হয় (Biswajit Basu)। এসআইআর চলাকালীন বাদ পড়ে একাধিক নাম। যা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় এসআইআর ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এসআইআরে বাদ যাওয়া ভোটাররা যাতে আবার নাম তোলার সুযোগ পায়, (Biswajit Basu) সেজন্যই তৈরি হয় ট্রাইব্যুনাল।

 

সুপ্রিম কোর্টের নির্দেশেই ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক এবং বিচারপতিদের নিয়ে গঠিত হয় এসআইআর সংক্রান্ত এই ট্রাইব্যুনাল (Biswajit Basu)। ট্রাইব্যুনালে ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি রঞ্জিৎকুমার বাগ এবং প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু-সহ (Biswajit Basu) একাধিক অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতি।

 

কিন্তু গত কয়েকমাসে একাধিক বিচারপতি ইস্তফা দিয়েছেন (Biswajit Basu)। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি রঞ্জিৎকুমার বাগ এসআইআর ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন। আজ, শনিবার সেই তালিকায় যুক্ত হল বিশ্বজিৎ বসুর নাম। জানা যায়, এসআইআর ট্রাইব্যুনালে মুর্শিদাবাদ জেলার একাধিক বিবেচনাধীন নাম রয়েছে। সেগুলির নিষ্পত্তির দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি (Biswajit Basu) বিশ্বজিৎ বসু।

 

বাংলায় হওয়া এসআইআরে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। ট্রাইব্যুনালে বহু নাম রয়েছে বিচারাধীন। বিচারপতির (Biswajit Basu) সংখ্যা বাড়ানোর আবেদন জানানো হয়েছে একাধিকবার। এই অবস্থায় আরও এক বিচারপতি ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন। এমনকী প্রত্যেকদিন ট্রাইব্যুনালের (Biswajit Basu) কাজ হচ্ছে না বলেও সূত্রের খবর।

 

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে সমস্ত অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu) নেতৃত্বে ওই কমিশন গঠন করা হয়েছে। সেই কারণেই কি ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত? যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)। এহেন পরিস্থিতিতে কবে বিচারাধীন থাকা অসংখ্য নামের নিষ্পত্তি হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। একের পর এক পদত্যাগে কার্যত ধাক্কা খাচ্ছে এসআইআর ট্রাইব্যুনালের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *