Shubman Gill : বিশ্বকাপের আগে কিউয়ি-মিশন! নিউ জ়িল্যান্ডে আগেভাগে গিয়ে প্রস্তুতির আসল কারণ ফাঁস করলেন শুভমন
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- পরের বছর এক দিনের বিশ্বকাপ (Shubman Gill)। আয়োজন করবে সাউথ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়া। এ বছর নিউ জ়িল্যান্ড সিরিজ়ের সাহায্যেই বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন শুভমন গিল (Shubman Gill)। ভারতের অধিনায়ক দুই দেশের মিল এবং একই পরিবেশের কথা জানিয়েছেন।
কেন আগে নিউ জ়িল্যান্ডে পৌঁছে অনুশীলন শুরু করেছেন, (Shubman Gill) সেই কারণও ব্যাখ্যা করেছেন তিনি। পরের বছর অক্টোবর-নভেম্বরে হবে বিশ্বকাপ। তার আগে এ বছরের নভেম্বরে নিউ জ়িল্যান্ড সিরিজ়কে পাখির চোখ করেছেন শুভমন (Shubman Gill)। বোর্ডের প্রকাশিত ভিডিয়োয় তিনি বলেছেন, “বিশ্বকাপে আমরা যে পরিবেশ পেতে চলেছি সেই একই পরিবেশ পাওয়া যাচ্ছে এখানেও। বিশেষ করে নভেম্বরের শুরুর দিকে। সাধারণ, আমরা সাউথ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড বা অস্ট্রেলিয়ায় খেলতে গেলে ডিসেম্বর বা জানুয়ারিতে সফর করি (Shubman Gill)। বিশ্বকাপ হবে অক্টোবর ও নভেম্বরে। তাই আমার মনে হয় ওখানকার পরিবেশও একই রকম হবে। আমাদের কাছে একটা ভাল অভিজ্ঞতা হতে চলেছে (Shubman Gill)।”
গোটা দলের থেকে কিছুটা আগেই নিউ জ়িল্যান্ডে চলে এসেছিলেন শুভমন (Shubman Gill)। লাল বলের প্রস্তুতি নিয়েছেন। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন। শুভমন জানিয়েছেন, নিউ জ়িল্যান্ডে লাল বলের ক্রিকেট খেলার কম অভিজ্ঞতা থাকায় তিনি কোনও ফাঁক রাখতে চাইছেন না। শুভমনের কথায়, (Shubman Gill) “দলে যোগ দেওয়ার আগে চার-পাঁচটা বাড়তি সেশন চাইছিলাম। বিশেষ করে লাল বলে। এখানে এসে নিজের খেলা নিয়ে কাজ করতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম লাল বলে কেমন খেলতে পারি। কারণ এই দেশে আগে টেস্ট খেলিনি। ভারত এ দলের হয়ে গোটাদুয়েক ম্যাচ খেলেছি। কিন্তু টেস্ট নয় (Shubman Gill)।” ভারতের জোরে বোলারদের প্রশংসা করেছেন শুভমন। বলেছেন, “পিচে ভাল বাউন্স রয়েছে। অংশুল, আকিব, গুরনুর হোক বা অর্শদীপ, আমাদের জোরে বোলারেরা দারুণ খেলছে। (Shubman Gill) ওদের যে দক্ষতা রয়েছে তাতে এই পিচে কাজ সহজ হয়ে যাওয়ার কথা।”
