আজকের দিনেবাংলার আয়না

Buxa Tiger Reserve : বক্সায় বাঘিনির মন খারাপ! এনক্লোজারের দরজায় কড়া নাড়ছে, সঙ্গীর অপেক্ষায় দিন গুনছে বন দপ্তর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve) থেকে আনা ৩ বছরের বাঘিনিকে নিয়ে এখন চিন্তায় বক্সা বন দপ্তর। এনক্লোজারে বন্দি বাঘিনি, আর শীতে ভুটান থেকে সঙ্গী আসার আশায় বসে আছে বন দপ্তর (Buxa Tiger Reserve)। ঘুম সেরে খোশ মেজাজে এনক্লোজারের এদিক ওদিক করছে বাঘিনি। বৃহস্পতিবার নেমেছে চেনা জলাশয়েও। এনক্লোজারের বন্ধ দরজায় গিয়ে কড়াও নেড়েছে (Buxa Tiger Reserve)। কিন্তু বেরিয়ে যাওয়ার উপায় নেই।

 

বন কর্তারা জানাচ্ছেন, এনটিসিএ ও ভেটেরিনারি ডাক্তারদের দল অনুমতি দিলেই (Buxa Tiger Reserve) এনক্লোজার থেকে বের হওয়ার অনুমতি মিলবে বাঘিনির। দুই একদিনে যে তা হচ্ছে না, বন কর্তাদের কথাতেই তা স্পষ্ট। তবে শীত পড়লে ভুটান থেকেও এই বাঘিনির সঙ্গী নেমে আসতে পারে বলে অনুমান করছেন বন দপ্তরের আধিকারিকরা। (Buxa Tiger Reserve) বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগের ডিএফও দেবাশিস শর্মা বলেন, ভুটানে ঠান্ডা পড়ার পর ভুটান থেকে অনেক বন্য জন্তু নীচে বক্সাতে নেমে আসে। এর আগে দুবার পুরুষ বাঘ একইভাবে বক্সাতে (Buxa Tiger Reserve) চলে এসেছিল।

 

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, (Buxa Tiger Reserve) এনক্লোজারের ভিতরে চিতল হরিণ আগে থেকে ছিল। সেখানে নতুন করে কিছু শুকর ছাড়া হয়েছে। অর্থাৎ বাঘিনির মেনুতে নতুন সংযোজন হয়েছে কালো শুকর। উল্লেখ্য, ১৯৮২ সালে বক্সা বাঘ বন দেশের ১৫তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। (Buxa Tiger Reserve) সেসময় এই বনাঞ্চলে ২০টির বেশি বাঘ থাকার রেকর্ড ছিল। কিন্তু ধীরে ধীরে এই বনাঞ্চল বাঘ শূন্য হয়ে গিয়েছে।

 

তবে শেষ দুই বছর অসম থেকে ভুটান হয়ে এই বনাঞ্চলে পুরুষ বাঘেদের (Buxa Tiger Reserve) আনাগোনা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। এই অবস্থায় এখানে বাঘেদের স্থায়ী বসবাস গড়ে বাঘ থাকার পুরনো গৌরব ফেরাতে চাইছে বন দপ্তর। আর সেই কারণে বিহার থেকে এক বাঘিনি এনে এখানে বাঘেদের সংসার পাতাতে চাইছে বন দপ্তর (Buxa Tiger Reserve)। কিন্তু বক্সাতে এই বাঘিনিকে ধরে রাখাই এখন কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *