আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাবিজ্ঞানবিশ্বভারত

Meta : বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রামে বড় বিভ্রাট, ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে আচমকাই বিপর্যস্ত মেটার দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। ভারত-সহ বিশ্বের একাধিক দেশে ব্যবহারকারীরা পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে নতুন পোস্ট করা যাচ্ছে না, মেসেঞ্জার থেকে মেসেজ পাঠানো যাচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা, অনেকের অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে। লগ-ইন থাকা সত্ত্বেও ফিড রিফ্রেশ হচ্ছে না। ইনস্টাগ্রামেও স্টোরি, পোস্ট আপলোড ও ডিএম করতে গিয়ে সমস্যায় পড়ছেন ইউজাররা।

প্রথমে অনেকেই নিজের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ভেবে আতঙ্কিত হন। পরে ‘এক্স’-এ একের পর এক পোস্ট থেকে স্পষ্ট হয়, সমস্যাটি বিশ্বব্যাপী। মুহূর্তেই ট্রেন্ডিং হয়ে যায় #FacebookDown ও #InstagramDown হ্যাশট্যাগ। ডাউনডিটেক্টর-এও হাজার হাজার ব্যবহারকারী একযোগে বিভ্রাটের রিপোর্ট করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেটার তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী কারণে এই বিভ্রাট তা এখনও অস্পষ্ট। এর আগেও ২০২১ সালে প্রায় ৬ ঘণ্টার জন্য বিশ্বজুড়ে বন্ধ হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। কখন স্বাভাবিক হবে পরিষেবা, সেদিকেই তাকিয়ে কোটি কোটি ব্যবহারকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *