Pomegranate Tree : হালকা হালকা শীতের আমেজে ছাদ বাগানে বসিয়ে ফেলুন বেদানা গাছ
কিউ ইন্ডিয়া বাংলা : বাতাসে এখন হালকা শীতের আমেজ চলেই এসেছে (Pomegranate Tree)। শীত মানেই বাড়ি ছাদ ভর্তি হাজার রকমারি ফুলের গাছ। অনেকে তো আবার রকমারি ফুলের সাতেহ রকমারি শীতের নানা সবজি ও ফলের চাষও করে থাকেন বাড়ির ছাদে (Pomegranate Tree)। অনেকেই পছন্দ করেন নিজের হাতে লাগান গাছ থেকে ফল পেরে খেতে। সেই চাহিদার জন্যই অনেকে গাছ লাগিয়ে থাকেন (Pomegranate Tree)। আপনিও আপনার বাড়িতে ফুল ও ফলের গাছ লাগাতে পারেন। বিশেষ করে বাড়ির ছাদ বাগানে বেদানার গাছ লাগানো যেতেই পারে।
টব কেমন নেবেন? (Pomegranate Tree)
একটা বেদানা গাছ লাগানোর জন্য অন্তত ১৮ থেকে ২৪ ইঞ্চি মাপের বড় টব বা ড্রাম নিলে গাছ ভালো ভাবে অনেকটা জায়গা নিয়ে বাড়বে। তার সাথে মাথায় রাখতে হবে টবের (Pomegranate Tree) জল নিকাশি ব্যবস্থা ভালো হওয়া।
মাটি তৈরির পন্থা (Pomegranate Tree)
সাধারণ বাগানের মাটি, কিছুটা বালি এবং শুকনো গোবর সার একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। যোগ করুন একটু নিম খোল আর ভার্মিকম্পোস্ট। (Pomegranate Tree) এতে গাছ যথাযথ পুষ্টি পাবে। মাটি যেন হালকা শুকনো এবং ঝুরঝুরে হয়। নজর রাখতে হবে জল যেন না জমে তাতে শিকড় পর্যন্ত হাওয়া চলাচল করবে।
চারা বাছাই (Pomegranate Tree)
বাড়িতে বীজ থেকে গাছ না বানিয়ে নার্সারি থেকে কলমের চারা (ভালো জাতের) কিনে আনুন। এই চারাগুলি উন্নতমানের সার দিয়ে উৎপন্ন করা হয়ে থাকে। (Pomegranate Tree) যার ফলের এই গাছ গুলির গুনগত মান উন্নত হয়।
চারা বসানোর নিয়ম (Pomegranate Tree)
প্রথমে টবের নিচে কিছু শুকনো পাতা বা ইটের কুচি দিয়ে একটা লেয়ার করে নিন। তারপরে সার মেশানো মাটি দিয়ে টব ভর্তি করুন (Pomegranate Tree)। চারাটির গোড়ার লেগে থাকা মাটির পিণ্ড না ভেঙে সাবধানে টবের মাঝে গর্ত করে বসিয়ে দিন। পাশে মাটি দিয়ে হালকা চেপে সামান্য জল (Pomegranate Tree) দিয়ে দিন।
রোদ (Pomegranate Tree)
গাছ লাগানোর পর টবটি এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা রোদ আসে। বেদানা গাছ বাঁচিয়ে রাখার জন্য (Pomegranate Tree) রোদ খুব দরকারি।
জল কীভাবে দেবেন? (Pomegranate Tree)
রোজ কোন নির্দিষ্ট মাপে জল দেওয়ার দরকার নেই। যখন দেখবেন টবের উপরের মাটি শুকিয়ে আসছে তখন কিছুতা জল দিয়ে দেবেন। (Pomegranate Tree) বর্ষার সময় জল দেওয়া কমিয়ে দেবেন। কারন টবে জল জমলে গাছের শিকড় পচে যায় যার ফলে গাছ মারা জেতে পারে।
সার ও ডাল ছাঁটাই (Pomegranate Tree)
মাসে একবার করে একটু গোবর সার, নিম খোল (Pomegranate Tree) এছাড়া বাড়িতে থাকা আনাজের খসা পচিয়ে জলটা টবের মাটিতে দিন। এর পাশাপাশি গাছের মরা, শুকনো ডাল এবং গোড়ার দিকের অপ্রয়োজনীয় ছোট ডালপালা কাঁচি দিয়ে ছেঁটে দিন। এতে গাছ আলো-বাতাস ভালো পাবে এবং ফলন (Pomegranate Tree) ভালো হবে।
আপনারা বেদানা গাছ বসানোর জন্য অক্টোবর মাস বেছে নিতেন পারেন (Pomegranate Tree)। কারণ এই সময় গরম বেশি থাকে না, বৃষ্টির পরিমাণও কমে যায়। ফলে বেদানা গাছ বসানোর জন্য এই মরসুম আদর্শ। ভালো মানের চারা কিনলে এবং গাছ সুস্থ ভাবে বেড়ে উঠলে দুই বছরের মধ্যেই আপনি প্রথম ফলন (Pomegranate Tree) পেয়ে যেতে পারেন।
