Naihati Boro Maa : বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি! নৈহাটিতে বদলে গেল ঐতিহাসিক ফলকের লেখা
কিউ ইন্ডিয়া বাংলা, নৈহাটি:- কালীপুজোর আগে নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে বড়সড় বদল আসতে চলেছে (Naihati Boro Maa)। না, পূজাপদ্ধতি বা সময়সূচিতে পরিবর্তন নয়। বদলে যাচ্ছে বড়মার মন্দিরের ফলকের লেখা। এতদিন মন্দিরের নামফলকের নিচে লেখা ছিল – ‘ধর্ম যার যার, বড়মা সবার’। কিন্তু রাজ্যে পালাবদলের পর পুরনো কমিটি ভেঙে তৈরি হয়েছে নতুন মন্দির কমিটি। সেই কমিটিই এই মুহূর্তে মন্দিরের (Naihati Boro Maa) যাবতীয় কাজকর্ম পরিচালনা করছে।
মন্দির কমিটির সদস্যরা সকলে মিলে আলোচনার পর ঐক্যমত্যের ভিত্তিতে বদলে যাচ্ছে ফলকের লেখা। আগামী রবিবার কালীপুজো (Naihati Boro Maa)। তার আগে বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় ও মন্দির কমিটির যুগ্ম সম্পাদক কমল কুমার ঘোষ, মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মন্দিরের দেওয়ালে এই নতুন বার্তা উন্মোচিত হয়। তাতে লেখা – ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি।’ (Naihati Boro Maa) দীর্ঘদিনের সার্বজনীন ভাবাবেগের জায়গায় হঠাৎ এই সনাতনী ভাবনার প্রকাশ ঘিরে শহরজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
বিজেপি সরকার বরাবর সনাতন হিন্দু ধর্মকে আরও ছড়িয়ে দেওয়ার কথা বলে (Naihati Boro Maa)। এ বিষয়ে বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। এবার বড়মার মন্দিরেও সেই সনাতনী ছোঁয়া আসতে চলেছে। সূত্রের খবর, ফলকে নতুন লেখা থাকবে – ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি।’ (Naihati Boro Maa) এ বিষয়ে একমত হয়েছেন মন্দির কমিটির সদস্যরা। তবে কি কালীপুজোর আগেই নয়া নামফলক বসবে? এই জল্পনার মাঝে তড়িঘড়ি সেই ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেল। ইতিমধ্যেই ‘ধর্ম যার যার, বড়মা সবার’ (Naihati Boro Maa) লেখা ফলকটি ঢেকে নতুন ফলক লাগানো হয়েছে।
প্রতি বছরই কালীপুজোয় নৈহাটির (Naihati Boro Maa) বড়মার মন্দিরে লাখ লাখ ভক্তের সমাগম হয়। প্রস্তুত পর্ব শুরু হয় বেশ কয়েকদিন আগে থেকে। ৬ নভেম্বর থেকে আপাতত বড়মার মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ভক্তদের জন্য। বন্ধ থাকবে মায়ের পুজোও। এবছর কালীপুজোতেও বড়মাকে সরাসরি পুজো দেওয়া যাবে না (Naihati Boro Maa)। আবার ১৪ তারিখ থেকে বড়মা দর্শন ও পুজো দেওয়া শুরু হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বড়মা মন্দির কমিটি। তার মধ্যেই মন্দিরের ফলকে ‘বড়মায়ে ভক্তি, (Naihati Boro Maa) সনাতনে শক্তি’ ফুটে উঠল।
