আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Suvendu’s Warning Regarding Strikes : কাজ বন্ধ করিয়ে ঝামেলা করলে গ্রেপ্তার! ‘কমিউনিস্টদের বলে দেবেন’, ধর্মঘট নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর !

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কাজ বন্ধ করে কারখানার গেটে ঝামেলা করলে গ্রেপ্তার করা হবে। রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিউনিস্টদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারও অভিযোগ থাকলে লেবার কমিশনে যাওয়ার পরামর্শ দিলেন তিনি।(Suvendu’s Warning Regarding Strikes)

বৃহস্পতিবার ইকো পার্ক থেকে ‘পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬’ সম্বলিত বই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শ্রমমন্ত্রী অর্জুন সিং-সহ অনেকে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাম আমলে ও তৃণমূল আমলে বাংলায় শিল্পের বেহাল অবস্থা ছিল। তাদের শিল্পনীতির কারণে বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগ করতেন না। তাই তৃণমূল ও বামেদের ভুল শুধরে এবার লগ্নি টানতে তৎপর শুভেন্দু সরকার।

এই আবহে কল-কারখানায় ধর্মঘট নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু। তিনি বলেন, “এসব চলবে না। কমিউনিস্টদের বলে দেবেন, যাঁরা কাজ বন্ধ করবেন তাঁদের কাজ বন্ধ করে দেব। জেলে ঢোকাব। অনেকদিন জেলে থাকবেন। লেবার কমিশন আছে। সেখানে যান। সব হবে, কাজ বন্ধ হবে না।”(Suvendu’s Warning Regarding Strikes)

নয়া নীতিতে বিশেষ করে উল্লেখযোগ্য নতুন জমি নীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই জমিজটেই আটকে গিয়েছিল বহু শিল্পস্থাপন। তা এবার কাটতে চলেছে। জমি অধিগ্রহণের বিষয়ে নতুন করে ভাবনাচিন্তা করেছে শুভেন্দু সরকার। মূলত লগ্নি ও ইনসেনটিভ নির্ভর জমিনীতি তৈরি করেছে সরকার। দক্ষ শ্রমিকদের কাজে লাগানো, বিনিয়োগে বাড়তি ইনসেনটিভ-সহ একাধিক বিষয়ে নিয়মনীতি শিথিল হয়েছে।

প্রায় পাঁচ দশক পর কেন্দ্র ও রাজ্য হাতে হাত ধরে শিল্পক্ষেত্রে ইতিবাচক কাজ হতে চলেছে। নতুন শিল্পনীতিতে খুশি রাজ্যের শিল্পপতিরা। এই আবহে যে কোনও ধর্মঘট উন্নয়নের গতিকে বাধা দিতে পারে। তাই কাজ বন্ধের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।(Suvendu’s Warning Regarding Strikes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *