Weather : একধাক্কায় ২ ডিগ্রি নামল কলকাতার পারদ! কালীপুজোয় বৃষ্টি হবে? জানিয়ে দিল হাওয়া অফিস
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- জোড়া ঘূর্ণিঝড়ের দাপট কমতেই কলকাতায় (Weather) ফিরল শীত শীত ভাব। একধাক্কায় প্রায় ২ ডিগ্রি কমল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু এই শীতের আমেজে কি বাদ সাধবে বৃষ্টি? কালীপুজোয় আবহাওয়া কেমন থাকবে, (Weather) জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা কমে হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, (Weather) যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। আগামী ২ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কমবে জেলার তাপমাত্রাও।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে (Weather)। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে (Weather)। শুক্রবার ধনতেরাস, রবিবার কালীপুজো। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে, (Weather) ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (Weather)। আবহাওয়া শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রায় এখনই বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ কালীপুজোর দিন বৃষ্টির ভয় নেই, (Weather) হালকা শীতের আমেজেই কাটবে উৎসব। তবে পুজো মিটতেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ফিরতে পারে বৃষ্টি।
