আজকের দিনেগ্রীন রুম

Beauty Tips : বাইরে হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়েই দূর করুন মুখের কালো দাগছোপ

কিউ ইন্ডিয়া বাংলা : বয়সের সঙ্গে সঙ্গে মহিলা থেকে পুরুষ সকলেরই মুখের ত্বকে (Beauty Tips) কালচে ছোপ পড়তে শুরু করে। এছাড়াও আবার কারও ক্ষেত্রে চারপাশের ধুলো, ময়লা, অতিরিক্ত রোদে থাকার জন্যও কালো দাগ লক্ষ করা যায়। ত্বকে কালচে ছোপ পড়লে মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট করে দেয় (Beauty Tips)। ত্বকের এই ধরনের ট্যান তুলতে বাজারে নানা রকম কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে থেরাপি এসে গিয়েছে। বিভিন্ন প্রকার ক্রিমও বেরিয়েছে। কিন্তু সেইসব পণ্যে এত বেশি রাসায়নিক যা ত্বকের জন্য ক্ষতিকর (Beauty Tips)। এছাড়াও দাম পড়ে যায় অনেক পরিমানে। তাই ঘরোয়া উপায়েই অল্প খরচে ত্বকের পরিচর্যা করা উপায় রইল নিচে –

 

বেসন-গোলাপ জলের ব্যবহার (Beauty Tips)

একটি পাত্রে সামান্য বেসনের সাথে এক চিমটে হলুদ নিয়ে গোলাপ জল বা কাঁচা দুধ মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন (Beauty Tips)। তারপর ফেশ ওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিস্কার করে প্যাকটা হালকা হাতে মুখে লাগিয়ে ফেলুন। ১০-২০ মিনিট রেখে ঈষৎ উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর স্ক্রিনে টোনার ও ক্রিম (Beauty Tips) লাগিয়ে নিন।

 

দুধ এবং হলুদ (Beauty Tips)

ছুটির দিনে বাড়িতে বসে চিন্তা না করে হলুদের সাথে পরিমাণ মতো দুধ দিয়ে একটি প্যাক বানিয়ে স্নানে যাওয়ার ১০-১৫ মিনিট আগে লাগিয়ে নিন (Beauty Tips)। ১০ মিনিট পর আলত হাতে ত্বকে একটু মালিশ করে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ২ সপ্তাহ ব্যবহার করলেই দেখতে পাবেন মুখের কালো দাগছোপ (Beauty Tips) আস্তে আস্তে চলে যাচ্ছে।

 

চন্দনের গুঁড়ো এবং দুধ বা গোলাপ জলের প্যাক (Beauty Tips)

একটি পাত্রে কিছুটা চন্দনের গুঁড়ো পরিমাণ মতো গোলাপ জল দিয়ে বা দুধ (Beauty Tips) দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। ভালো করে মুখ পরিস্কার করে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। প্যাক শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালো করে মুখ (Beauty Tips) পরিস্কার করে নিন।