Exotic Kashmiri-Style Hilsa : পুজোর পর বাড়িতেই জমিয়ে খাওয়াদাওয়ার জন্য বানিয়ে নিন বাহারি কাশ্মীরি ইলিশ
কিউ ইন্ডিয়া বাংলা : বাইরের খাবার এবার একটু কম খাওয়ায় ভালো (Exotic Kashmiri-Style Hilsa)। পুজো কটাদিন ভালোই বাইরে খাওয়াদাওয়া হল এবার না হয় একটু বাড়ির খাবারে মন ফেরানো যাক। পুজোতে অনেকেই মাছ মাংস ইত্যাদি খাবার খেয়ে পুজো কাটিয়েছে (Exotic Kashmiri-Style Hilsa)। সেই তালিকায় হইত সবারই কম বেশি ইলিশের পদ ছিল। সেই ইলিশ যদি এরপর নিজের বাড়িতে একটু অন্য রকম করে বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ হয় না। তাই আজ একটু সহজ উপায়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন (Exotic Kashmiri-Style Hilsa) বাহারি কাশ্মীরি ইলিশ।
উপকরণ: (Exotic Kashmiri-Style Hilsa)
৪ টে ইলিশ মাছের টুকরো
১ চামচ পোস্ত বাটা
১ বড় চামচ কাশ্মীরি লঙ্কা বাটা
নুন-চিনি (আন্দাজমতো)
জিরে গুঁড়ো
হলুদ
সর্ষের তেল
প্রণালী: (Exotic Kashmiri-Style Hilsa)
প্রথমে ইলিশ মাছগুলিকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ (Exotic Kashmiri-Style Hilsa)। কয়াইয়ে তেল গরম করে মাছ ভাল করে ভেজে তুলে রাখুন। বেঁচে যাওয়া মাছ ভাজার তেলে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কা বাটা, পোস্ত বাটা, জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন ও সামান্য চিনি (Exotic Kashmiri-Style Hilsa)। মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে বেশ কিছুটা গরম জল দিয়ে মাছ গুলো দিয়ে ফুটতে দিন কিছুক্ষণ (৫-৭ মিনিট)। নামানোর আগে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন (Exotic Kashmiri-Style Hilsa) করুন বাহারি কাশ্মীরি ইলিশ।
