আজকের দিনেখেলাতিলোত্তমা

East Bengal : ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল, আল সিবের কাছে ০-২ হেরে এসিএল ২-এর স্বপ্ন কার্যত শেষ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- যুবভারতীতে আধিপত্য বিস্তার করেও গোল করতে ব্যর্থ ইস্টবেঙ্গল (East Bengal)। গোল মিসের খেসারত দিতে হল শেষ মুহূর্তে দুই গোল হজম করে। আল সিবের কাছে ০-২ গোলে হেরে এসিএল ২-এর গ্রুপ থেকে ছিটকে যাওয়ার মুখে লাল-হলুদ, (East Bengal) তার উপর গোদের উপর বিষফোঁড়া আনোয়ার আলির চোট।

 

ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল ইস্টবেঙ্গলের (East Bengal)। কিন্তু কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন। দুই বিদেশি স্ট্রাইকারকে বাইরে রেখে ডেভিড ও এডমুন্ডকে দিয়ে আক্রমণ সাজান তিনি। (East Bengal) সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেউ।২০ মিনিটে ফাঁকা গোলে হেড মিস করেন মহম্মদ রশিদ, (East Bengal) ৩২ মিনিটে দানি রামিরেজের শট বাঁচান আল সিবের গোলকিপার। দ্বিতীয়ার্ধেও একই ছবি। ডেভিড, এডমুন্ড, দানিরা সহজ সুযোগ নষ্ট করেন (East Bengal)। ৬০ মিনিটের পর একে লোবা ও লুকাস জিলিনস্কি নেমে গতি আনলেও গোল আসেনি।

 

অন্যদিকে ম্যাচের ১৮ মিনিটেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আনোয়ার আলি, যা আইএসএলের আগে বড় ধাক্কা। (East Bengal) সুযোগের সদ্ব্যবহার করে ৮৫ মিনিটে অ্যালেক্স এবং ৯১ মিনিটে জাহির আল আঘবারির গোলে জয় নিশ্চিত করে ওমানের ক্লাব আল সিব। ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে ইস্টবেঙ্গল। বাকি দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৮ পয়েন্টে পৌঁছানো সম্ভব, ফলে খাতায়-কলমে আশা থাকলেও বাস্তবে পরের রাউন্ডে যাওয়া প্রায় অসম্ভব। (East Bengal) এবার হাবাসের পুরো ফোকাস আইএসএলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *