আজকের দিনেখেলাবিশ্বভারত

Rohit and Virat : নতুন বল সামলালেই রানের বন্যা! রোহিত-বিরাটকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন ভারতীয় তারকার

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মাঝে আর মাত্র ১ দিন, তারপরই শুরু ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ (Rohit and Virat)। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের আগে এই সিরিজের গুরুত্ব অপরিসীম, আর এর মূল আকর্ষণ রো-কো জুটির প্রত্যাবর্তন। ১৭ ঘণ্টার বিমানযাত্রার ধকল কাটিয়েই অকল্যান্ডে নেটে নেমে পড়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit and Virat), যা দেখে মুগ্ধ প্রাক্তন ভারতীয় স্পিনার বেঙ্কটপতি রাজু।

 

একটা সময় অনিল কুম্বলে, রাজেশ চৌহান ও তাঁর জুটিকে (Rohit and Virat) ভারতের স্পিন ত্রিফলা বলা হতো। আসন্ন সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন রাজু। সোমবার সোনি স্পোর্টস নেটওয়ার্কের ভার্চুয়াল প্রশ্নোত্তর পর্বে এবিপি লাইভ বাংলার প্রশ্নে রো-কো জুটি নিয়ে মুগ্ধতার কথা শোনালেন তিনি। রাজু বললেন, (Rohit and Virat) ‘ওরা পরের বিশ্বকাপ খেলতে চায়। ওদের ফিটনেস লেভেল ভাল রাখতে হবে। ওরা এখন একটা ফরম্যাটেই খেলে, শুধু ৫০ ওভারের ক্রিকেটে। দুটো সিরিজের মধ্যে বেশি সময় থাকে না। আগের মতো প্র্যাকটিস ম্যাচও থাকে না। ভারত এ দল চারদিনের ম্যাচ খেলছে, (Rohit and Virat) কিন্তু কোনও ৫০ ওভারের ম্যাচ খেলছে না।’

 

তিনি আরও বলেন, ‘বিরাট সুপার ফিট, অনেক পরিণত (Rohit and Virat)। নিউজিল্যান্ডে প্রচুর ক্রিকেট খেলেছে। বিরাট ও রোহিত দুজনই দারুণ ব্যাটার। ওখানকার পিচ ড্রপ ইন উইকেট, পরিবেশে ফাস্টবোলাররা বাড়তি সাহায্য পায় (Rohit and Virat)। নিউজিল্যান্ড দলে অনেক লম্বা ফাস্টবোলার রয়েছে। এই ধরনের পিচে নতুন বল কী রকম আচরণ করে আমরা জানি। নতুন বলটা খেলে দিতে পারলে ওরা দুজনই যদি উইকেটে টিকে যায়, (Rohit and Virat) প্রচুর রান করবে।’

 

বিশ্বকাপের আগে এই সিরিজের গুরুত্ব তুলে ধরে রাজু বলেন, (Rohit and Virat) ‘রোহিত ও বিরাট বেশি ম্যাচ খেলে না, ম্যাচ ফিটনেস নাও থাকতে পারে। কিন্তু ওদের অভিজ্ঞতা রয়েছে। সেই জন্যই ওরা দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটিয়ে পৌঁছেই নেটে নেমে পড়েছিল। এই সিরিজে ওদের ছন্দ কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ (Rohit and Virat)।’ ক্লান্তি ভুলে মাঠে নেমে পড়ার এই দায়বদ্ধতাই রো-কো জুটিকে অন্যদের থেকে আলাদা করে। অভিজ্ঞতা আর ফিটনেসকে হাতিয়ার করে নিউজিল্যান্ডের কঠিন পরিবেশে তাঁরা যদি নতুন বলের পরীক্ষা পেরিয়ে যান, তবে বড় রানের অপেক্ষায় থাকবে ভারতীয় সমর্থকরা, (Rohit and Virat) এমনটাই মনে করছেন প্রাক্তন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *