TAPAN GHOSH CPIM : মুখ্যমন্ত্রীর ‘জেলে দেখতে চাই’ হুঁশিয়ারির পরেই বেপাত্তা তপন ঘোষ, ফের গ্রেপ্তারের আশঙ্কা !
কিউ ইন্ডিয়া বাংলা, গড়বেতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই রহস্যজনকভাবে উধাও গড়বেতার ‘দোর্দণ্ডপ্রতাপ’ সিপিএম নেতা তপন ঘোষ (TAPAN GHOSH CPIM)। প্রকাশ্য সভা থেকে পুলিশ সুপারকে তপনকে খুঁজে আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বেপাত্তা তিনি। বাড়িতে নেই, মোবাইল ফোন বন্ধ,(TAPAN GHOSH CPIM) খোঁজ দিতে পারছেন না প্রতিবেশীরাও।
বর্তমানে গড়বেতা এরিয়া কমিটির সম্পাদক তপন ঘোষ (TAPAN GHOSH CPIM)। একসময় মাঝে নিষ্ক্রিয় থাকলেও ২০২৬-এর বিধানসভা ভোট থেকে ফের সক্রিয় হন। পরিবারের হিমঘর ও পেট্রোল পাম্পের ব্যবসা সামলে দলের সংগঠন গোছানোর কাজে হাত লাগিয়েছিলেন। গড়বেতায় তাঁকে প্রার্থীও করেছিল (TAPAN GHOSH CPIM) আলিমুদ্দিন।
কিন্তু কেন তপন ঘোষকে নিয়ে এত বিতর্ক? (TAPAN GHOSH CPIM) এর উত্তর লুকিয়ে ২০০১ সালের ৪ জানুয়ারির ছোট আঙারিয়া কাণ্ডে। গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে বৈঠক চলাকালীন অগ্নিকাণ্ড ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে (TAPAN GHOSH CPIM)। ‘ছোট আঙারিয়া গণহত্যা’ নামে পরিচিত সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতি। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে গ্রেপ্তার হন একাধিক সিপিএম নেতা, তাঁদের মধ্যে অন্যতম তপন ঘোষ (TAPAN GHOSH CPIM)।
মূল সাক্ষী বক্তার মণ্ডলও বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন (TAPAN GHOSH CPIM)। রাজ্যে দুটি সরকার বদলেছে। এখন বিজেপি ক্ষমতায়। শনিবার গড়বেতায় দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকে ছোট আঙারিয়া গণহত্যার ফাইল খোলার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকাশ্য সভা থেকে বলেন, (TAPAN GHOSH CPIM) “ওকে জেলে দেখতে চাই।”
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতেও গড়বেতার ধোবাবেড়িয়ায় বাড়িতে ছিলেন তপন। রবিবার সকাল থেকে উধাও। একাংশের দাবি, (TAPAN GHOSH CPIM) গ্রেপ্তারের আশঙ্কাতেই গা ঢাকা দিয়েছেন। যদিও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, সঠিক সময়ে আত্মপ্রকাশ করবেন এবং সংবাদমাধ্যমের সামনে আসবেন। (TAPAN GHOSH CPIM) ছোট আঙারিয়া মামলায় ফের তপন ঘোষের নাম উঠে আসায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে গড়বেতা।
